
আমার প্রেমিকা আমার সাথে ঘেঁষে হাটে,বসে,দাঁড়ায় বলে;
চোখের পর্দাহীন পুরুষেরা দাবী করতে পারেনা তারাও আমার প্রেমিকার সাথে
ঘেঁষে দাঁড়াবে,বসবে কিংবা হাটবে।
মানুষ মানুষে স্বেচ্ছায় ঘেঁষে প্রয়োজনে, অনিচ্ছায় ঘেঁষে অপরাধের বসে নয়তো
প্রতারণার শিকার হয়ে। স্বেচ্ছায় ঘেঁষা আর অনিচ্ছা ঘেঁষার মাঝে
বিশাল ফারাক আছে, -এই ফারাকের নির্ণয় যারা না বুঝে তাদের দ্বারা
যে কোন নারীই যৌন হয়রানি কিংবা যৌন নির্যাতনের শিকারে পরিণত হতে পারে
কিংবা পরিনত হয়।
তাই,চোখের পর্দাহীন বিকৃত মস্তিষ্কধারী ধর্ষক মনা হিংস্র শয়তান গুলোর
বিরুদ্ধে চারপাশ থেকে তিব্র আওয়াজ তোলা প্রতিটি
সচেতন মানুষের পবিত্র দ্বায়িত্ব ও কর্তব্য।
সেই দ্বায়িত্ব কে ধারণ করে বলি,যারা শুধু পোশাকের অজুহাতে
নারীর উপর ঝাপিয়ে পড়েন কিংবা ঝাপিয়ে পড়ে পোশাকের অজুহাত দেন -
তারা শতভাগ যৌনসন্ত্রাস; সংযমহীন পুরুষ।
এই যৌনসন্ত্রাসীদের মা, বোন, বাপ, ভাই কি জানে
ওদের কর্মকাণ্ড,নির্লজ্জতা, অসভ্যতা, বেহায়াপনার কথা?
জানা টা জরুরী অন্তত মানসম্মান থাকতে থাকতে,
নয়তো পরিবারে একজন যৌনসন্ত্রাস-ই যথেষ্ট গোটা পরিবারকে
অভিশাপ মাখা নর্দমায় ডুবিয়ে অন্য আরেক পরিবারকে আগুনে পোড়াতে।
সময় এখনি যৌন সন্ত্রাসীদের মুখোশ উন্মোচনের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







