somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রীর সাফাই,মুরাদ জং এবং সোহেল রানা

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এদেশের মানুষ অতি আশা নিয়ে আপনাকে দেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির পদে আসীন করেছে, অসীম ক্ষমতা আপনার, ১৬ কোটি মানুষের ভাগ্যের চাকা আপনার একটি সিদ্ধান্তে যেমন সামনের দিকে এগুতে পারে তেমনি উলটো দিকে পেছাতে পারে বহুগুন।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের মানুষের ভোটে দুই দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন, সাথে সাথে বাঙ্গালী জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।

সাভার ট্র্যাজেডির পরমুহুর্তে কমলাপুর স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনার দেয়া বক্তব্য এই দেশের প্রত্যেকটি সচেতন মানুষের দৃষ্টি আকর্ষিত করেছে।
আপনি বলেছিলেন “প্রশাসনের সহায়তায় ওই ঝুকিপূর্ন দালান থেকে আগেই সব মানুষ সরিয়ে নেয়া হয়েছিলো,অল্প কিছু মানূষ আটকা পড়েছিলো যারা নিজ দায়িত্বে তাদের ব্যক্তিগত জিনিসপত্র আনতে গিয়েছিলো”


মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে অনুরোধ করব আপনি নিজেই এখন আপনার সেই বক্তব্য বিচার বিশ্লেষন করুন একজন মানুষ হিসেবে,একজন মা হিসেবে,এ্কটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার হিসেবে।

ধসে পড়া দালান থেকে সরকারী হিসেবে প্রায় ৩৯৭ জন মৃত , ২৪৫৬ জন জীবিত আহত মানূষকে উদ্ধার করা হয়েছে তাছাড়া আরো অসংখ্য লাশ ভিতরে পড়ে আছে যেগুলো উদ্ধার করা যায়নি ও কিছু মানুষ জীবিত আটকে আছে। এই পরিসংখ্যান কি সংসদে দেয়া আপনার আগের বক্তৃতার প্রতিফলন করে ??

কোন পাগল যদি আপনার বক্তব্যকে মিথ্যাচার বলে নেচে উঠে, পারবেন কি তাকে যুক্তি দিয়ে থামিয়ে দিতে ??

মিডিয়াতে দেয়া সাক্ষাতকারে প্রতিটি আহত পোশাককর্মী জানিয়েছে দুর্যোগ মুহুর্তে সবাই পুরোদমে কাজে মগ্ন ছিলো,ফ্লোরগুলো কর্মস্পৃহায় ভরা পোশাক শ্রমিকে ছিলো টইটুম্বুর,তাহলে ওরা সবাই কি মিথ্যা বলছে নাকি এইসব ৫/৬ হাজার মানুষের সবাই তখন সেই মৃতূপুরীতে গিয়েছিলো ভুলে ফেলে আসা লোটা আনতে ?

এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যপারটি আনতে আমি কুন্ঠা বোধ করছি, কারন ওনার কথা বলে অযথা সময় নষ্ট করাটা বোকামী ছাড়া আর কিছু না।

অন্যদিকে আজ প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে সাভার এলাকার এমপি মুরাদ জং নাকি সোহেল রানার হদিস জানে।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনিই এই সোহেল রানাকে গ্রেফতার করার জন্য কঠোর নির্দেশ দিয়েছিলেন তাহলে দেখুন কারা আপনার সেই নির্দেশকে পাশ কাটানোর সুযোগ করে দিচ্ছে।

ইতিমধ্যে পত্রপত্রিকায় সোহেল রানার সাথে এমপি মুরাদ জং এর অনেক অন্তরঙ্গ ছবি ছাপা হয়েছে যা স্পষ্টই প্রমান করে সোহেল রানা এমপি মুরাদ জং এর অনেক ঘনিষ্ঠ একজন ব্যক্তি বা বন্ধু। সোহেল রানার হদিস পেতে পুলিশ ইতিমধ্যে তার বন্ধুর স্ত্রী,চাচাতো বোন ও ফুফা এই প্রকারের কয়েকজনকে গ্রেফতার করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সম্পর্কের কারনে সোহেল রানার আরেক বন্ধুর স্ত্রী যদি গ্রেফতার হতে পারে তবে ব্যক্তিগত সখ্যতার কারনে বন্ধু হিসেবে এমপি মুরাদ জং’কে কেন গ্রেফতার করা যাবে না ??হয়তো এমপি মুরাদ জং দিতে পারবে অনেক তথ্য বা অনুসন্ধান। এমপি হলেই কি কেই আইনের উর্ধেব চলে যায় ? কিন্তু ওনাদের তো সংসদ সদস্য এই সাধারন জনগনই ভোট দিয়ে বানিয়েছে,যে লোকগুলো ৩০০ জন পার্লামেন্ট সদস্য বানাতে পারে,আজ সেই সাধারন জনগনের স্বার্থে যদি একজন পার্লামেন্ট সদস্য গ্রেফতার করতে হয়,তাহলে কি কারো জাত যাবে ??

পরিশেষে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী কোন ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের নন, এই দেশের আপামর জনসাধারনের মনের কথাটি আপনাকে বুঝতে হবে।


# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×