সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৫
শেষ হলো গহরপুরের আইটি কর্মশালা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শতাধিক ডেলিগেটের উপস্থিতিতে সম্পন্ন হলো গহরপুর জামিয়ার আইটি কর্মশালা। ২৫ ফেব্রুয়ারি আল্লামা গহরপুরী রহ. ফাউন্ডেশন আয়োজিত হয় তরুন আলেম ও মাদরাসা ছাত্রদের জন্য দিনব্যাপী আইটি কর্মশালা। সকাল দশটায় কর্মশালা উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসলেহুদ্দীন রাজু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশাল প্রজেক্টারের মাধ্যমে শুরু হয় কাঙ্খিত কর্মশালা। আইটি বিষয়ক কর্মশালায় মোট পাঁচটি বিষয়ে প্রেজেন্টেশন হয়। তথ্য প্রযুক্তি কি ও কেন, বিষয়ে প্রেজেন্টেশন করেন মাসিক আর রাশাদের সম্পাদক জহির উদ্দীন বাবর। ইন্টারনেটের প্রাথমিক ব্যবহার, আইটি ও দাওয়া বিষয়ে স্লাইড উপস্থাপন করেন সাবাকা সফট. লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ সুলতান। আইটি ও গবেষনা এ বিষয়ে প্রেজেন্টেশন করেন সাবাকা সফট, লিমিটেড এর চেয়ারম্যন ড. শামসুল হক সিদ্দিক। এবং সবশেষে সাইবার ক্রাইম থেকে বাঁচার উপায় নিয়ে প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন দৈনিক সমকালের সহ-সম্পাদক মুফতি এনায়েত উল্লাহ। তথ্য প্রযক্তির যুগে যেভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে সে হারে আমরা আলেম সমাজ ততোটা এগিয়ে যাচ্ছিনা বা এগোবার প্রয়্জেন মনে করছি না। কিন্তু এ না চাওয়াকেই চাইতে, প্রযুক্তির মোকাবেলা প্রযুক্তি দিয়েই দিতে হবে এই শ্লোগানকেই মুলত সামনে রেখে আল্লামা গহরপুরী র. ফাউন্ডেশন আয়োজন করে দিনব্যাপী আইটি কর্মশালার। প্রতিটি স্লাউডের পর ছিলো উন্মুক্ত প্রশ্নোত্তর পালা, ছিলো আইটি বিষয়ক সংক্ষিপ্ত কুইজ। প্রশ্নোত্তর এবং কুইজ বিজয়ীকে দেয়া হয় আকর্ষনীয় পুরস্কার।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।