somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিয়াকত সাহেবের প্যাঁচ খেলা

২১ শে মার্চ, ২০১১ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনাম বিন সিদ্দীক

শরাফত। একজন লেখক। মাঝে মধ্যে একটু আধটু লেখার চেষ্টা করে। শরাফত লেখার শিরোণাম দেয় “লিয়াকত সাহেবের প্যাঁচ খেলা” লিয়াকত সাহেব। মাঝ বয়সের একজন সৌখিন মানুষ। তিনি মনস্ত করলেন আজ থেকে প্যাঁচ খেলা শুরু করেবেন।
বারান্দায় ইজি চেয়ারে বসে লিয়াকত সাহেব ভাবতে লাগলেন আজ প্যাঁচ খেলাটা শুরু করবেন। খালি কাপটা পিরিচে রাখবেন তখনই হাত থেকে কাপ-পিরিচটা নিয়ে টেবিলে রাখতে রাখতে লয়লূ বললো, চাচাজানকে কেমন চিন্তিত মনে হচ্ছে, কোন সমস্যা নাকি চাচা?
হুঁ।
কি?
প্যাঁচ।
মানে?
প্যাঁচ খেলা। বুঝলি?
না। একটু খুলে বলেন।
আমি আজ থেকে একটা খেলা শুরু করবো। প্যাঁচ খেলা।
তাতে আপনার কোন লাভ হবে চাচা?
অবশ্যই। আমি কি কখনো লাভ ছাড়া কোন খেলা খেলছি।
না চাচা এমন কোন নজির আপনার বেলায় দেখিনি। তো এবারের খেলাটা ঠিক বুঝলাম না।
শোন, প্যাঁচ খেলাটা হচ্ছে প্যাঁচ লাগানো। দু’জনকে দিয়ে প্যাঁচ লাগিয়ে আমি দুর থেকে দেখবো। প্যাঁচটা যখন জটিল আকার ধারণ করবে ঠিক তখনই আমি তাদের সামনে হাজির হয়ে প্যাঁচটা ছূটিয়ে দেয়ার চেষ্টা করবো।
এই শেষ?
নারে গাধা, তারপর আমি প্যাঁচটাকে আরো জটিল করবো। শেষে বসবে সালিস। আমি সেই সালিসের বিচারপতি। বিচার করবো আমি। যে হাত ভরে দেবে তার দিকে হবে আমার রায়। বুঝলি, হা....হা....
চাচা আপনার জন্য কিন্তু এই খেলাটা মানায় না।
কেন?
আপনাকে সবাই ভালো মানুষ বলে জানে। কিন্তু আপনার ভিতরটা যে এমন হবে আমি ভাবতেও পারি নি। আপনি চাচা এই প্যাঁচ খেলা বাদ দিয়ে অন্য কোন খেলার চিন্তা করেন। লয়লূর আবেগ ভরা আবদার।
লয়লূর উস্তাদি কথা শুনে লিয়াকত সাহেবের প্রচন্ড রাগ হলো, রাগত স্বরে বললেন, এই হাদারামের বাচ্চা তুই প্যাঁচ ট্যাঁচের কি বুঝিসরে? যা এখান থেকে, ভাগ, গাধা।
লয়লূ চলে যায়। লিয়াকত সাহেব আবার চিন্তায় মগ্ন হয়ে যান। কি ভাবছেন বুঝা যাচ্ছে না।
শরাফতেরও আর লেখা হচ্ছে না। শরাফত এখন কি লিখবে? লিয়াকত সাহেব কি ভাবছেন, কি নিয়ে খেলবেন, প্যাঁচ খেলাই খেলবেন না অন্য কোন খেলা আবিস্কার করবেন কোনটাই বুঝা যাচ্ছে না।
লিয়াকত সাহেবের মত শরাফতেরও খুব রাগ উঠে লয়লূর ওপর। হারামজাদাটা এসে লিয়াকত সাহেবের খেলায় উস্তাদি করে আমার লেখার বারোটা বাজিয়ে গেলো।
শরাফত আর লিখতে পারে না। কাগজ কলম টেবিলে ফেলে রেখে বেরিয়ে যায়, মাথাটাকে একটু নিয়ন্ত্রণে আনতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×