somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আমার বাস্তব অভিজ্ঞতা

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০০৬ সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, তখন আমার খুব কাছের এক বন্ধু প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আবার মেডিকেলে রিএডমিশন দেয়ার সিদ্ধান্ত নিলো। একই ক্লাশের মেয়ের কাছে প্রত্যাখ্যাত হয়ে সেই ক্লাশেই ক্লাশ করাটা কষ্টকর। সিদ্ধান্ত অনুযায়ী সে প্রিপারেশনের জন্য সব বই, নোট,গাইড নিয়ে আসল যাতে হলে বসেই পড়াশুনা করতে পারে। মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফরমও তুলল। কিন্তু প্রথম ২-৪ দিন পড়াশুনার পরে আবার সিদ্ধান্ত বদল করে আমাদের সাথেই পড়াশুনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং মেডিকেলে পরীক্ষা দেবে না এমনটাই ফাইনাল করল।

যাইহোক, আমি ছিলাম বংগবন্ধু হলের ছাত্র, সে ফজলুল হক হলের ছাত্র। মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে কিছু ছাত্রনেতাদের মাধ্যমে হঠাত বিশ্ববিদ্যালয়ে খবর ছড়িয়ে পড়ল যে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে!! কেউ চাইলে ৫০ হাজার টাকার চুক্তিতে নিতে পারে। টাকা প্রশ্ন কমন পড়লে দিবে, নইলে দিতে দিতে হবে না।

যাইহোক লোভনীয় এই অফারটি হলে হলে ছড়িয়ে পড়ায় ভর্তি পরীক্ষার্থী অনেকেই নিয়ে নিল। টাকা যেহেতু পরে দিতে হবে। তবে চুক্তিমত পরীক্ষার হল থেকে বের হলেই ছাত্রনেতারা প্রবেশপত্র নিয়ে নিবে, ৫০ হাজার টাকা দেওয়ার পরে ফেরত পাবে!!

তো আমার সেই বন্ধুটার যেহেতু ফরম উঠানো ছিলো, তাই সেও অফারটা নিয়ে নিল!! চুক্তিতে রাজি হওয়া ১৭-১৮ জন ছাত্রকে রাতে ফজলুল হক হলের একটা রুমে রাখা হল। তাদের সবার মোবাইল সেট বন্ধ করে রেখে দেয়া হল।

রাত ২ টার দিকে মোবাইল ফোনে প্রশ্নপত্র আসলো। তখন অবশ্য এখনকার মত ফেসবুক ছিলো না। তাদেরকে প্রশ্নগুলো মুখস্থ করানো হল। পরেরদিন ছাত্রনেতারাই তাদের পরীক্ষার হলে নিয়ে গেল।

পরীক্ষার হলে তো তারা অবাক। প্রশ্ন ১০০% কমন!! আমার সেই বন্ধুর কথানুযায়ী সে ইচ্ছা করে ২-৩ টা ভুল করে উত্তর দিয়েছিলো যাতে কেউ ধরতে না পারে!!

প্রেমে প্রত্যাখ্যাত আমার সেই বন্ধুটা এখন ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করা ডাক্তার!!!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×