কুরআন শরীফ হল মহান আল্লাহ পাকের কালাম শরীফ। মুসলমানদের নিকট অত্যন্ত সম্মানিত কিতাব। অন্য ধর্মের মানুষ এ কিতাব মুবারককে অনুসরণ না করলেও তাদের কোন অধিকার নেই, আমাদের অনুভূতিতে আঘাত হেনে কুরআন শরীফের অবমাননা করার। কঠিন শাস্তির দাবী জানাই এসব সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী পাপীদের। রামুতে যারা এ অবমাননার সাথে জড়িত, তাদের বিচার হোক-এটাই আমাদের দাবী।
আর যারা মন্দির ভাঙ্গায় উসকে দিয়েছে, তাদেরও অসমর্থন জানাই।
'মানব হত্যা মহাপাপ'-স্লোগান দানকারী যেসব বৌদ্ধরা মায়ানমারের আরাকানি মুসলমানদের শহীদ করেছে, তাদেরও বিচার চাই। কারা সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে, চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।
মায়ানমার সরকার রোহিঙ্গাদের গণহারে শহীদ করে দেশত্যাগে বাধ্য করার সিদ্ধান্ত নিচ্ছে, এমনটি আমাদের দেশে না হোক। সকল জুলুমের প্রতিবাদ করা হোক।
যার যার ধর্ম পালনের অধিকার সবারই রয়েছে
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



