আমিও আমার অবস্থান থেকে শাহবাগ আন্দোলনের সাথে একাত্ম। আগেই বলে নেই, আমি একজন মুসলমান। আমি দেশকে ভালবাসি। দেশের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত আছি, কিন্তু নিজের স্বকীয়তাকে বিসর্জন দিয়ে নয়।
আমি শাহবাগ আন্দোলনের কর্মী হিসেবে রাজীবের প্রতি ব্যথিত, কিন্তু রাজীবের ইসলাম বিরোধী লেখার প্রতি আমি অতি ক্ষুব্ধ। তাই আমি নিশ্চিত রাজীব প্রকাশ্যে কোনভাবেই মুসলমান নয় এবং সে মুসলমান হিসেবে নিজে কখনোই সন্তুষ্ট ছিল না। সে আমাদের নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে বেয়াদবী করেছিল। তাহলে কি করে আমাদের নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশিত পথে সে নাস্তিকের জানাযা হতে পারে!!!!
আমি শাহবাগ আন্দোলনের কর্মী, তাই বলে এই নয় যে, আমি নাস্তিকের সাথে গলা মিলিয়ে আমার ধর্মকে বিসর্জন দিয়েছি।
সকল দেশবিরোধী রাজাকারের ফাসি চাই।
সকল ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে নিয়ে কটুক্তি করে, তাদেরও কঠোর শাস্তি চাই।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



