শাহবাগ আন্দোলন কেন?
-রাজাকার দেশদ্রোহীদের ফাসির দাবীতে এ আন্দোলন।
এই আন্দোলন কি ইসলাম ধর্মের বিরুদ্ধে?
-জি না।
আন্দোলন কিভাবে করা হচ্ছে?
-রাজাকারদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে।
কিন্তু গান-বাজনা কেন?
-মানুষকে আনন্দ দিয়ে ধরে রাখার জন্য।
আচ্ছা, রাজাকারেরা খারাপ কিভাবে প্রমাণ করছেন?
-বিভিন্ন সময় আল্লাহ আল্লাহ যিকিরের পর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার পর, ইসলামের মহিমান্বিত বিষয়গুলো উপস্থাপন করে রাজাকারদের খারাপ বিষয়গুলো তুলে ধরা হয়!!!!
আমি মুসলমান এবং আমি দেশপ্রেমিক বলে জোর দাবী করি। আমি শাহবাগ আন্দোলনের সাথেও সহমত। জামাতী রাজাকারেরা দেশের শত্রু, তোমরা জামাতকে গালি দিতে পার, কিন্তু ইসলামকে নিয়ে ব্যাঙ্গ করার দুঃসাহস করো না। তাহলে সাথে আমাদের পাবে না।
আমি জানি, শাহবাগের আন্দোলনের মূলে নাস্তিক-বাম দলেরা ছিল তাই বলে, তাদের ইসলাম-বিদ্বেষী মানসিকতা তারা নাটকে দেখাতে পারে না। কাল রাতে শাহবাগে নাটক হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই আল্লাহ আল্লাহ যিকির করে হাসি দেওয়া শুরু করল। বুঝলাম রাজাকারের চরিত্রে অভিনয় করছে। কিন্তু আমি চরমভাবে এটার প্রতিবাদ করছি।
সবক্ষেত্রে ইসলামের বিরুদ্ধে আক্রমণ বন্ধ কর। নইলে প্রথমে বামদলগুলোর বিরুদ্ধে যুদ্ধ করব। আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক
রাজাকারেরা যে খারাপ, তা খুব সহজেই প্রমাণ করা যায়। তারা পাপী তাদের পাপের জন্য, তাই শুধু তাদের পাপটাকেই তুলে ধরুন
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



