শাহবাগ আন্দোলনের দাবী খুবই যৌক্তিক। আমরা সকলেই রাজাকারদের ফাসী চাই।
খুনের বদলা খুন, এটাই তো সঠিক ফায়সালা। আর সেখানে হাজার হাজার মানুষকে খুন করেছে রাজাকারেরা।
কিন্তু শাহবাগের আন্দোলনটা নাস্তিকেরা না করে দেশের মানুষ করলে খুব খুশি হতাম।
কোটি মানুষের প্রাণের দাবী কেন ভিনদেশীমনা নাস্তিকেরা নেতৃত্ব দিচ্ছে!!! দাবী কোটি মানুষের, কিন্তু আন্দোলন চালাচ্ছে বামপন্থী নাস্তিকেরা। এটা কেন!!!
যদি শাহবাগ আন্দোলন সাধারণ জনতার আন্দোলন হয়, তবে কিছু নির্দিষ্ট কমুনিস্ট, বামপন্থী, নাস্তিকদের হাতে মাইক না রেখে সেটা যেন জনতার হাতে ছেড়ে দেওয়া হয়। রাজাকার শুধু নাস্তিকদের শত্রু নয়, তারা দেশের সাধারণ মানুষেরও শত্রু।
আর, যেহেতু আন্দোলন দেশের স্বার্থে ও দেশের মানুষের স্বার্থে, তাই দেশের মানুষের স্বার্থেই শাহবাগ চলাচলের উপযোগী করা হউক।
আন্দোলন চলুক, কিন্তু সেটা রাস্তা আটকিয়ে নয়। কিছুদিন মানা যায়, কিন্তু অনিরদিষ্টভাবে সেটা বেমানান। স্বাধীন দেশের নাগরিক হয়ে কেন শাহবাগের রাস্তায় গাড়ি চালিয়ে চলতে পারব না?
জনতার আন্দোলন সফল হউক, নাস্তিকেরা নিপাত যাক, রাজাকারের ফাসি হউক
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



