somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে আমজনতার দেয়া রেস্টুরেন্টের রিভিউ কতটুকু গ্রহনযোগ্য?

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মান ও সত্যতার দিক দিয়ে ফেসবুকে আমজনতার দেয়া রেস্টুরেন্টের রিভিউ কতটুকু গ্রহনযোগ্য - এরকম একটা টপিকে বেশ কয়েকদিন ধরে আলাপ চলতেছে। উত্তরার একটা রেস্টুরেন্টে অল্পসময় জুনিয়র মার্কেটিং ম্যানেজার হিসাবে কাজ করার সময় এটা নিয়ে বেশ কিছু অভিগ্গতা হয়।

আমার অনেকগুলা কাজের একটা ছিলো ডিজিটাল মার্কেটিং-এ বেশি জোর দেয়া। তো সেজন্য কেউ খেতে আসলে তাকে ফেসবুকে রিভিউ বা চেকইন দেয়ার কথা বলে মানুষ বুঝে ১০-৩০% ডিসকাউন্ট দেয়া হতো। এছাড়া দোকানের মালিক থেকে দারোয়ান, কারো কোনো বন্ধু-বান্ধব আসলে তাকে একটু ভিআইপি গেস্ট ফিলিংস দিয়ে, তাকে দিয়েও রিভিউ করানো হতো। স্বাভাবিক ভাবে কেউ ডিসকাউন্ট পাইলে খারাপ রিভিউ দেয় না। ভদ্রতা করে হলেও ভালো দুচারটা ভালো কথা বলে। এছাড়া দিনের অব্যবহৃত খাবারের ছবি তুলে সেগুলা দিয়েও নিজেরা নিজেরা পোস্ট করা হতো!

আরেকটা কাজ ছিলো ফেসবুকের যতগুলা খাবারের গ্রুপ আছে, সবগুলায় নিবিড় পর্যবেক্ষন করা। কেউ যদি খারাপ রেটিং দেয়, তাকে আলাদা ইনবক্সে ডেকে আরেকবার ফ্রি খাবারের সুযোগ দিতাম। বিনিময়ে ঐ রিভিউ ডিলিট করে আরেকটা ভালো রিভিউ দিতে বলা হতো। কে ডিলিট করবে, কে করবে না সেটা রিভিউকারীর প্রোফাইল, সাম্প্রতিক পোস্ট, লাইক করা পেইজ দেখে তার পারসোনালিটি নিয়ে আগেই ধারনা করে ফেলতাম। যার পারসোনালিটি ভালো তাকে ভুলেও এসব ফ্রি অফার করতাম না। ১০ টা রিভিউয়ের মধ্যে ৩টা খারাপ রিভিউ থাকলেও জিত আমাদের।

এগুলা সবই আমাকে শিখানো হইছিলো প্রথম দিনেই। এরকম আরো ট্রিক্স আছে। কেউ আমার রেস্টুরেন্ট নিয়ে খারাপ কিছু বল্লে সেটার প্রতিবাদ করার জন্য একটা গ্রুপ ছিলো। আমি নিজেও ঐ গ্রুপের অনেককে চিনতাম না। হয়তো আমার ম্যানাজার চিনতো। এরা কেউ রেস্টুরেন্টের ডিরেক্ট employee না। সারাদিন ফেসবুকে পড়ে থাকে এই টাইপের মানুষজন। এই গ্রুপের কেউ যদি পোস্ট করে এই রেস্টুরেন্টটা কেমন? বাকি সব এসে কমেন্ট করবে - অসাম, ফার্স্ট ক্লাশ ব্লা ব্লা। আবার কেউ ঐ এলাকার শত্রু রেস্টুরেন্টের রিভিউ চাইলে এরাই গিয়ে বলবে - খুব বাজে, অনেক দাম! একদম সিন্ডিকেট অবস্থা!

এতকিছু বলার কারন, আমি নিজে এসব দেখে এরপর থেকে কোনোদিন কাছের মানুষ ছাড়া ফেসবুকের আর কোনো রিভিউ বিশ্বাস করি না। আমার রেস্টুরেন্ট কখনই ফেইক লাইক, ফেইক প্রোফাইলের রিভিউ, পোস্ট বুস্ট এসবে বিশ্বাস করতো না। এসবের পিছে টাকাও ঢালতো না। টাকা ঢাল্লে যেখানে রিয়েল প্রোফাইল সুন্দর সুন্দর রিভিউ দিবে সেখানে কেন ফেইক লাইকের পিছে টাকা ঢালবে? আমরা নিজেরাই সামান্য ১০০-২০০ টাকার ডিসকাউন্টের লোভে আরো ১০জনকে খারাপ খাবারের দাওয়াত দিতেছি। রেস্টুরেন্টের কোনোই লস নাই এখানে। এদের ভাবসাব দেখে যা বুঝলাম : খাবারের মান ও স্বাদ থেকে এরা বেশি প্রাধান্য দেয় সমায়িক হুজুগ সৃষ্টি করে বিশাল টাকা লাভ করার।

অথচ আমরা চাইলেই চটকনা মার্কা রিভিউ করে অনেক মুখোশধারী খারাপ রেস্টুরেন্টকে ভালো করে ফেলতে পারতাম বা তাদের লোক ঠকানো ব্যাবসা বন্ধ করে দিতে পার‌তাম!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×