somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যারিয়ারের গড়ার ক্ষেত্রে সিজিপিএ বিশাল বড় ফ্যাক্টর!

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যারিয়ারের গড়ার ক্ষেত্রে সিজিপিএ বিশাল বড় ফ্যাক্টর!
ইঞ্জিনিয়ারিং পড়তে যেয়ে টিচারদের মুখ দিয়ে এই কথা শুনতে শুনতে মাথা গরম হয়ে যেত। মামা, সিজিপিএ বাড়ানোর সহজ কোন উপায় আছে? প্রশ্নবানে জর্জরিত করতাম, বন্ধুদের।
মিনিমাম ৩ নিশ্চিত করতে না পারলে, লাইফ উইল বে হেল! স্যারদের এই ধরনের হুংকার শুনে বুকের ধুক ধুকানি বেড়ে যেত। সাথে সাথে পড়াশোনা স্টার্ট করার বিশাল প্ল্যান! ঐ প্ল্যান পর্যন্তই সার, বাস্তবে পড়াশোনা করতাম সুপার পি এল (প্রিপারেটরি লিভ) এর দ্বিতীয় দিন থেকে।
ফলাফল যা হবার তাই হত। কাংক্ষিত ৩ অধরাই থেকে যেত, কালেভদ্রে কোন সেমিস্টারে যদি তিন ক্রস করতাম তবে পরের সেমিস্টারেরই আগের অবস্থানে ফিরে যাওয়া এক ধরনের অভ্যেসে পরিণত হয়েছিল।
বড় ভাইদের শরণাপন্ন হলে ভাইয়েরা বলতোঃ এইটা নিয়ে মোটেই চিন্তা করিস না! স্যার গুলোর দিকে একবার তাকিয়ে দেখ, বয়স কোথায় যেয়ে থামছে একবার ভেবে দেখেছিস? ওনারা নিজে কখনো এতো নাম্বার পাই নাই, সুতরাং ওনারা নাম্বার দিতে কার্পণ্য করে। মনে করে, নিজের পকেট কেটে নাম্বার দিতে হচ্ছে। নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে থাক, আর কোন মতে পাস করে বের হ। এই কাগুজে রেজাল্টের কোন ভেলু আছে নাকি!
সিনিয়র ভাইদের কাছ থেকে এই ধরনের উৎসাহ পেয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরি ফিরি, আহা রূপসা ঘাঁট!!!
কিন্তু আসল বিপত্তি ঘটতো রেজাল্ট দেয়ার দিন। রেজাল্ট বোর্ডে চোখ রেখে মন খারাপ করে হলে ফিরে ধুমিয়ে মান্নাদের গান শুনি অথবা “হারজিৎ চির দিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে” টাইপড গান শুনে শুনে এনার্জি নিয়ে প্রতিজ্ঞা করি, সামনের সপ্তাহ থেকে এমন পড়া পড়বো, একদম ফাটিয়ে দিব!
আমার আর ফাটানো হয় না। মাঝে মাঝে আশার বেলুন এমনি এমনি ফেটে যায়!
একদিন ডাইনিং আমার পাশে বসে আস্তে আস্তে খাবার খাচ্ছে এক ক্লাসমেট। মুখে স্মিত হাসি। কে বলবে, এই ছেলেটা গতকাল যে রেজাল্ট দিয়েছে তাতে সব চেয়ে কম জিপিএ (সম্ভবত ২.৩৫) পেয়েছে।
আমি জিজ্ঞেস করিঃ কিরে মন খারাপ?
ওর তৎক্ষণাৎ উত্তরঃ মন খারাপ করুম কিল্লাই! ইতান হুন রিজাল্ট হইলো নি! আই ইতান কিয়ার করি ন!
বেটা বাঘের বাচ্ছা!
পাস করার পর বেশ বড় সড় একটা ধাক্কা খেলাম, অনেক কোম্পানি জবের অ্যাপ্লাই করার প্রি কন্ডিশন হিসেবে সিজিপিএ ৩ এর উপরে চাচ্ছে। ইচ্ছে থাকা সত্ত্বেও অ্যাপ্লাই পর্যন্ত করতে পারছি না! ধুর!
কিন্তু মজার ব্যাপার হল, আমাদের মধ্যে যাদের রেজাল্ট মোটামুটি মানের ছিল একে একে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী হতে শুরু হল। আমিও ছয় মাসে দুইটা চাকুরী চেঞ্জ করে ফেললাম অথচ ঐ সময়ে যাদের সিজিপিএ অনেক হাই তাদের অনেকে জবই পায় নাই।
কিছুদিনের মধ্যেই লক্ষ্য করলাম, চাকুরীর ক্ষেত্রে আসলে সিজিপিএ কোন ব্যাপার না। আমার কলিগ ৩.৫ পাওয়া পাবলিক, অথচ আমি ৩ এর কোঠায় পার হতে পারি নাই।
আমার মত যাদের সিজিপিএ তিন পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তাদের উপরে একটা মোটামুটি মানের রিসার্চ করলাম। সকলেই ভালো অবস্থানে। অনেক বেশী ভালো অবস্থানে!
যেই বন্ধুটি সেদিন ২.৩৫ পেয়ে ডাইনিঙে বসে আস্তে আস্তে খাবার খাচ্ছিল, সে এখন কয়েকশো মেগাওায়াট পাওয়ার প্ল্যান্টের প্রোজেক্ট ম্যানেজার। যেই বন্ধুটি প্রতি সেমিস্টারে ২/৩ টায় ফেল মারতো, সে এখন এশিয়ার সব চেয়ে বড় ফুড কোম্পানির ম্যানেজার।
এমন উদাহরণ দিলে শতটা দেয়া যাবে।
তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সিজিপিএ কম নিয়ে দেশে ভালো চাকুরী পাওয়া গেলেও উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে স্কলারশিপ নিয়ে যেতে গেলে বড় ধরনের একটা হোঁচট খেতে হবে!
একই ধারণা আমারও ছিল। কিন্তু সিজিপিএ তিন এর কম নিয়ে একে একে স্বপ্নের দেশ এমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভর্তি হচ্ছে তা দেখে আমার সেই ধারণা একদম মিথ্যে হয়ে গিয়েছে।
সর্ব শেষ এই মাসের শুরুতে ভিসা পেয়েছে, সিভিল ২কে৭ এর শুভ। ওর সিজিপিএ ২.৮৩।
আসলেই সিজিপিএ কোন ব্যাপার না। ফর্ম টেম্পোরারি কিন্তু ক্লাস পার্মানেন্ট!
আমার এই লেখা ২কে৮ ব্যাচ কে উদ্দেশ্য করেঃ You should remember, size doesn’t matter for chopping wood.
Go ahead………..
(বিদ্রঃ যারা সিজিপিএ তিন এর বেশী কিম্বা আরও আরও বেশী পেয়েছ, তারা অবশ্যই সব কিছুতে একধাপ এগিয়ে আছ)

১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×