somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিল গেটসের প্রযুক্তি - ভাবনা

০৭ ই জুন, ২০০৬ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে বলেছেন শীর্ষ সফটওয়্যার নিমর্াতা মাইক্রোসফট করপোরেশনের চেয়ারম্যান বিল গেটস -

টাইম ঃ
নতুন প্রযুক্তির উদ্ভাবন সম্পর্কে কী ভাবছেন? আপনার এখনকার পরিকল্পনা কী? ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কেই বা কী ভাবছেন? জনগণ অবাক হয় এই ভেবে, কীভাবে বিল গেটসের মাথায় নতুন নতুন চিন্তা আসে?

বিল গেটস ঃ
মাইক্রোসফট সেসব মানুষের কাছে কৃতজ্ঞ, যারা সবসময় নতুন চিন্তা নিয়ে আমাদের কাছে আসেন। প্রতি ছয় মাস অন্তর আমি এক সপ্তাহের জন্য কোথাও না কোথাও বেড়াতে যাই। তখন প্রচুর লোক আমার কাছে আসে। প্রতিদিন অসংখ্য চিঠিও আসে আমার কাছে। তারা আমাকে অনেক নতুন যনএ উদ্ভাবনের কথা বলেন, যা আমি নিজেও কখনো চিন্তা করিনি। মাইক্রোসফট রিসার্চ বর্তমানে সেনসক্যাম নামে একটি নতুন যনএাংশ উদ্ভাবনের পেছনে কাজ করছে, আপনি যখন হাঁটতে থাকবেন তখন এই সেনসক্যাম সারাক্ষণ আপনার ছবি তুলতে থাকবে। সেনসক্যামে থাকবে একটি ফিলটার। এই ফিলটার বেছে বেছে তখনকার মজার ছবিটি খুঁজে বের করবে।

টাইম ঃ
ফিরে যাই 2002 সালে। ফরচুন পএিকার প্রচ্ছদ কাহিনীতে কম্পিউটারের ভবিষ্যৎ সম্পর্কে আপনার চিন্তাধারা কিসের দ্্বারা নিয়নএিত হয়- এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করেছিলেন। আপনি তখনই চিন্তা করেছিলেন বহুমুখী প্রযুক্তি উদ্ভাবনের। এখন আপনি কী ভাবছেন, আমাদের কি প্রয়োজন হবে? আমরা কী চাই? এবার মাইক্রোসফট কি ধরনের পণ্য বাজারে ছাড়বে?

বিল গেটস ঃ
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে এমন কম্পিউটারের জন্য সফটওয়্যারের ব্যাপারে আমরা চিন্তা করছি। এর পাশাপাশি ফোন, টেলিভিশন, গাড়িতে ব্যবহারের জন্য সফটওয়্যারের ব্যাপারেও চিন্তা ভাবনা আছে আমাদের। আসলে আমরা চাইছি প্রযুক্তি যাতে মানুষের জীবনকে সহজ করে দেয়। তাই আমাদের এই নিরন্তর প্রচেষ্টা।

টাইম ঃ
কেউ কেউ বলে থাকেন যে, নতুন প্রতিষ্ঠানগুলোকেই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে মানায়। মাইক্রোসফট নিশ্চিতভাবেই পুরনো এবং বড় একটি কোম্পানী। কিন্তু সে তুলনায় মাইক্রোসফট মোটেও পিছিয়ে নেই। এটি করা মাইক্রোসফটের জন্য কতখানি কঠিন?

বিল গেটস ঃ
এটা ঠিক যে, আমরা অনেক সময় অবিশাস্য কিছু করে ফেলি। এটা আমরা পারি, কারন বহু মানুষ আমাদের সঙ্গে রয়েছে।

টাইম ঃ
নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেএে আপনার সবচেয়ে বড় ভুল কোনটি এবং সেই ভুল থেকে আপনি কী শিক্ষা নিয়েছেন?

বিল গেটস ঃ
ভুল তো অনেকবারই হয়েছে। ট্যাবলেট পিসি আমরা চালু করেছি 10 বছর আগে। এটা একটা বড় ভুল। আরও 5 বছর পর শুরু করলেই হতো। ট্যাবলেট পিসিকে লোকজন ভালোবেসেছে ঠিকই। কিন্তু এটি এখনও দৈনন্দিন জীবনযাএায় মানুষের সঙ্গী হয়ে উঠতে পারেনি। তাই আমরা ট্যাবলেট পিসিকে আরও ভালো, সস্তা, হালকা এবং আরও বেশী ব্যবহারের উপযোগী করার জন্য কাজ করে যাচ্ছি। অনেক কোম্পানী আছে, যারা আমাদের আগেই অনেক নতুন কিছু উদ্ভাবন করেছে । গুগল সার্চ এর উপরে এক বিশাল কাজ করেছে। আইপডের ব্যাপারে অ্যাপলের সাফল্য অতুলনীয়, ভিডিও গেমের ক্ষেএে সনির সাফল্য উল্লেখ করার মতো। আমাদেরও এ রকম উল্লেখ করার মতো অনেক কিছু করে দেখাতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×