তোমার জীবন দেয়া হলো 40 বছর। তুমি অপরের বোঝা বইবে বিনিময়ে তুমি তেমন কিছু পাবেনা।
গাধা : না তা হবেনা। আমি এই জীবন নিয়ে এতদিন (40 বছর) বাঁচতে চাইনা। আমাকে এর অর্ধেক করে দাও। অর্থাৎ, 20 বছর।
ঈশ্বর : তাই হবে।
ঈশ্বর তার পর কুকুর সৃষ্টি করলেন এবং বললেন :
তোমার জীবন দেয়া হলো 30 বছর। তোমার কাজ হলো অপরের বাড়ি-সম্পদ পাহারা দেয়া। বিনিময়ে তুমি অল্পকিছু আহার পাবে।
কুকুর : না, আমিও চাইনা এত বড় জীবন । আমাকেও তুমি এর অর্ধেক করে দাও। অর্থাৎ, 15 বছর।
ঈশ্বর : ঠিক আছে তাই হবে।
তারপর বানর সৃষ্টি করলেন এবং বললেন :
তোমার জীবন দেয়া হলো 10 বছর। তোমার কাজ হলো অপরকে বিভিন্ন প্রকার আকার-ভঙ্গি দেখিয়ে আনন্দ দেয়া।
বানর : আমি চাইনা এই রকম জীবন। আমাকেও তুমি অর্ধেক জীবন দান করো। অর্থাৎ, 5 বছর।
ঈশ্বর : ঠিক আছে; তোমার জীবনও অর্ধেক করে দেয়া হলো।
তারপর মানুষ সৃষ্টি করলেন এবং বললেন :
তোমার জীবন দেয়া হলো 20 বছর। তুমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। তোমার কল্যাণে এই পৃথিবী এবং পৃথিবীর যাবতীয় সব কিছু সৃষ্টি। তুমি কেবলই আমার প্রার্থনা করবে। বিনিময়ে আমি তোমার জন্য রেখেছি স্বর্গ(মৃত্যু পরবর্তী সুখ)। আরও অফুরন্ত সুখ।
মানুষ : না না এটা হতে পারেনা। আমি এত সুন্দর জীবন নিয়ে এত অল্প সময় বাঁচতে চাইনা। আমার জীবন আরও দীর্ঘ করে দাও। প্রয়োজনে গাধা, কুকুর ও বানর যা ছেড়ে দিয়েছে সেখান থেকে আমার জীবন কে দীর্ঘ করে দাও।
ঈশ্বর : তাই হবে । তোমার ইচ্ছে পূরন করা হলো।
আমরা 20 বছর পর্যন্ত সময়টুকু মানুষের মত জীবন-যাপন করি বা করতে থাকি। তারপর শুরু হয় যুদ্ধ। গাধার মতো খাটতে থাকি বিনিময়ে তেমন কিছুই পাইনা। তারপরের জীবনটুকুতে গাধার মতো খেটে যা অর্জন করি ; নিজের সম্পদ নিজেই কুকুরের মতো পাহারা দেই । বিনিময়ে কেবলই গলধকরণ।
আর শেষটায় দাদা-নানা। নাতি-নাতনীদের সাথে ঠিক বানরের মতো বিভিন্ন প্রকার আকার-ভঙ্গি দেখিয়ে আনন্দ দেই।
এই হলো আমাদের বর্তমান মানব জীবন।
এটা কী আমাদের প্রত্যাশিত আর প্রত্যাশিত আয়ু??
এই নিয়ে আমরা বেঁচে আছি...???
বিঃ দ্রঃ যুগে যুগে যে সকল মহামানব পৃথিবীতে এসেছেন তাঁদেরকে উর্ধ্বে রেখেই এই লেখাটি।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




