একটি বিষয় ইদানিং আমাকে খুব ভাবিয়ে তুলছে এবং ব্যথিত করছে। বিষয়টি হলো জাতি হিসাবে আমাদের অবস্থান বর্তমান যুগে কোন পর্যায়ে এবং সে পর্যায় থেকে আমাদের প্রচেষ্টা কি উন্নতির দিকে নাকি অবনতির দিকে। মানুষ সৃষ্টির সে আদি যুগে মানুষের প্রতি মানুষের যে দায়িত্ববোধ ছিল, সে দায়িত্ববোধ হাজার বছর পরে বর্তমান সময়ে ক্রমান্বয়ে উন্নত হবারই কথা ছিল এবং স্বাভাবিকভাবে সেটাই আমাদের কাম্য ছিল। ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারি যে, চরম জাহেলী যুগে মানুষের প্রতি মানুষের কোন সহমর্মিতা বা সম্মানবোধ কিছুই ছিল না। বরং অন্যায়ভাবে একজনের প্রতি জুলুম করা, ক্ষমতার বলে অন্যের অধিকার কেড়ে নেয়া, মিথ্যা স্বাক্ষ্যদিয়ে কারো সম্মান ভূলিন্ঠিত করা ইত্যাদি ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। তখন যা কিছূ ঘটতো তা ছিল পুরোপুরি বিবেক বর্জিত কাজ। মহান আল্লাহ তার প্রেরিত রাসুল(সাঃ) দ্বারা সেই সমাজেরও পরিবর্তন ঘটিয়ে একটি আলোকিত সমাজ তথা রাষ্ট্র রচিত করেছিলেন, যা ছিল পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে অদ্যবধি পর্যন্ত মানব কল্যানের সর্বশ্রেষ্ঠ শান্তিময় সমাজ। সেই ইতিহাসও সবার জানা। আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনায় যাবো না। আমাদের বর্তমান অবস্থান নিয়েই কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব।
বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির বিশ্বয়কর সাফল্যে আামরা সবাই কমবেশী উপকৃত হচ্ছি। পাশাপাশি তথ্য প্রযুক্তির কুফলটাও আমরা কম ভোগ করছি না। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারে অনেক কিছুই আমাদের ব্যাক্তি জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় পর্যায়েও নিয়ন্ত্রনের একেবারেই বাইরে। এর ফলে আমরা মানুষ হিসাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি চরমভাবে। কিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি সেটাই দেখার বিষয়। আমি প্রতিদিনই কোন না কোন ব্লগে বা পত্রিকার অনলাইনে বিভিন্ন বিষয় বিস্তারিত পড়ার চেষ্টা করি। খুবই ভালো লাগে লেখার অবাধ স্বাধনীতা দেখে। আবার স্তম্ভিত হয়ে যায় সেখানের মিথ্যা আর কুৎসিত বাক্যের ছড়া ছড়ি দেখে। এ বিষয়টি বেশী পরিলক্ষিত হয় পাঠকদের মন্তব্যের মধ্যে। যেহেতু এখানে যার যা বলার স্বাধীনতা রয়েছে, সেহেতু কুৎসিত ভাষা আর মিথ্যা বলা বন্ধ করা একটি দূরুহ বিষয়। যদিও ব্লগের সঞ্চালকগন বা পত্রিকার সম্পাদকগন চেষ্টা করেন এগুলো নিয়ন্ত্রন করতে। পত্রিকার বিভিন্ন খবরের নীচে পাঠকদের মন্তব্য গুলো আমি প্রায়ই পড়ার চেষ্টা করি। যদিও আমি মন্তব্য করি খুবই কম। এসব মন্তব্যে দেখা যায় কিছু কিছু পাঠক এমন কিছু কুৎসিত, অশ্লীল শব্দ ব্যবহার করেন যা আমার পড়তেই রুচিতে বাধে এবং আমি ভাবি কিভাবে একজন মানুষের মাথায় এত জঘন্য ধরনের চিন্তা আসে ? সত্যিকার অর্থে সুস্থচিন্তার একজন মানুষ কখনো অশ্লীল শব্দ লেখা তো দুরে থাক চিন্তাও করতে পারেনা। আমার প্রশ্ন এখানেই। আদর্শগত দিক থেকে বা রাজনৈতিক ভাবে বা ব্যক্তিগত ভাবেই যদি প্রতিপক্ষের কোন বিষয় আমার ভালো না লাগে তাহলে কি আমার প্রতিবাদের ভাষাটা শালীন বা মার্জিত হতে হতে পারে না ? আমাদের অশালীন আচরনের কারনে কি অশালীন সংস্কৃতিরই লালন করা হচ্ছে না ? তাহলে আমরা জাতি হিসাবে সভ্য সংস্কৃতির চর্চা শুরু করবো কবে ? আর আমাদের রুচি বোধের উন্নয়নই বা হবে কবে?
বিশ্বের বিভিন্ন দেশের দিকে নজর দিলে দেখা যায়, সেখানের মানুষের আচরন আমাদের চেয়ে অনেক ্উন্নত। আমরা কিন্তু তাদের কাছ থেকেও কিছুই শিখছি না । আমরা যারা আজ সমাজ পরিচালনা করছি তাদের পরিবর্তনটা দরকার সবার আগে। কেননা রাষ্ট্রের বা সমাজের অধিপতিদের কার্যকলাপ সাধারন জনগনের মধ্যে খুব দ্রুত সংক্রমিত হয় এবং মানুষ তা অনুসরন করতে শুরু করে। এমন কি তাদের বিষয় গুলো উদাহরন হিসাবেও সমাজে প্রতিষ্ঠা পাই। আমরা স¤প্রতি আমাদের মহান জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্যদের আচরন ও অশালীন ভাষার ব্যবহার পরিলক্ষিত করলাম। মাননীয় সংসদ সদস্যদের এহেন আচরন বিশ্লেষন করলে কিছু বিষয় বেরিয়ে আসে। প্রথমতঃ তারা এধরনের আচরন করতে উদ্যেগী কেন হলেন ? আমরা একটু গভীরে চিন্তা করলে দেখতে পাবো দেশের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের আচরন বা ভাষাও সংযত নয়। তাদের প্রতিবাদের ভাষা ভদ্রতা বা সভ্যতার গন্ডীর মধ্যে সীমাবদ্ধ নয় এবং তাঁরা প্রতিনিয়ত সেটাই চর্চা করে যাচ্ছেন । তাদেরকে থামানোর কেউ নেই। তাদেরকে শিখানোরও কেউ নেই। স্বাভাবিক ভাবে বড়দের পথ অনুসরন করে ছোটরাও একই আচরন করতে উদ্যেগী হয়েছেন এবং জাতীয় সংসদে তারই প্রতিফলন ঘটেছে। তাহলে আমরা শিখবো কার কাছ থেকে? আসল ব্যাপার হচ্ছে আমাদের সমাজে বা রাষ্ট্রের মধ্যে অশালীন কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া, ক্ষমতার দাপটে প্রতিপক্ষকে ঘায়েল করা, জালিয়াতির আশ্রয় নিয়ে নিজ স্বার্থ হাসিল করা ইত্যাদি খুব হরহামেশাই চর্চা হচ্ছে। যারা সমাজের দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তারাও এসব থেকে মুক্ত নন। বরং কোন কোন ক্ষেত্রে তারা আরো বেশী তৎপর। সমাজের রন্ধে রন্ধে এগুলো এখন ছড়িয়ে পড়ছে। রাষ্ট্রের অধিপতিরা যখন এগুলো লালন করেন তখন সাধারন মানুষের সুবিচার পাবার আর কোন পথ খোলা থাকে না, যা আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করতে শুরু করেছি। এটা আমাদের জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। আমরা যত তাড়াতাড়ি বিষয়গুলো উপলব্ধি করতে শিখব ঠিক তত তাড়াতাড়ি আমাদের সুপথ প্রশস্ত হবে আশা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




