somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহায় মানুষগুলো . . .১ম পর্ব

২৮ শে মে, ২০১২ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বহনকারী মাইক্রোবাসটি সিগনালে এসে আটকিয়ে গেল - উত্তরার জসীম উদ্দীন রোডের মোড়ে। তখন সকাল ৯টা বাজে। খানিক দুরে ১টা ছেলে পত্রিকা বিক্রি করতেছিল। বয়স আনুমানিক ১২/১৪ বছর। আমার নজরে আসলো ছেলেটার পা দুটি প্রায় অচল। লাঠির উপর ভর করে কোন রকমে নড়া চড়া করতে পারে। এভাবেই সে এক গাড়ী থেকে আরেক গাড়ী পত্রিকা বিক্রি করছে। এ ধরনের অক্ষমরা সাধারনত ভিক্ষাবৃত্তির পেশাই বেছে নেয়। এই ছেলেটির ক্ষেত্রে ব্যতিক্রম দেখেই আমার নজর কাড়লো। রুজী রোজগারের চেষ্টা প্রচেষ্টার দৃশ্যটি দেখে আমি মনের গভীরে বেশ খানিকটা ধাক্কা খেলাম। জানিনা এভাবে তার নুন্যতম দু’মুঠো ভাতের সংকুলান হয় কিনা । সহমর্মিতার হাত বাড়ানোর জন্য ১টি পত্রিকা কিনে কিছু টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু কাছে না পেয়ে সেটা সম্ভব হল না।

এটি কোন ঘটনা না, যা উল্লেখ করার মতো। কিন্তু কিছু খুব স্বাভাবিক ঘটনার মধ্যে কিছু চিন্তার খোরাক থাকে। প্রতিদিন আমাদের আসে পাশে অসংখ্য মানুষ যারা অসহায়, অক্ষম ও দরিদ্র তারা ভিক্ষাবৃত্তির পেশা বেছে নিচ্ছে। কেউ স্বেচ্ছায়, কেউ বা অনিচ্ছায়। ঢাকা শহরের কথাই শুধু বলি - আমরা কেউ জানিনা কি পরিমান মানুষ ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। যদিও কিছু দিন আগে একটি জরিপ হয়েছিল। প্রতি ভিক্ষুককে ২৫টাকা দিয়ে তার নাম ঠিকানা সংগ্রহ করার জরিপ হয়েছিল। আদৌ তার কোন কার্যকারিতা আছে কিনা জানি না।

যা হোক, আমরা প্রতিদিন চলার পথে এই অসহায় মানুষ গুলোকে ২টাকা বা ১০টাকা দিয়ে সাহায্য করে থাকি। আমরা ২টাকা বা ১০টাকা দান করি কেউ সামাজিক দায়বদ্ধতা থেকে বা কেউ আখেরাতে প্রতিদানের জন্য, যা ইসলামের নির্দেশনা বা কেউ মানুষের প্রতি মানুষের সহমর্মিতার কারনে। যাই হোক না কেন, এভাবে কি আমরা তাদের আসলেই কোন উপকার করতে পারছি, নাকি তাদেরকে এই পথকে আরো আঁকড়ে ধরে রাখতে সাহায্য করছি ?

২ টাকা বা ১০টাকা প্রতিদিন চলার পথে সাহায্য করলেই কি আমাদের দাযিত্ব শেষ হয়ে যায় ? আমার মনে হয়, মানুষ হিসাবে এভাবে দায়িত্ব শেষ করার কোন সুযোগ নাই। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন বিভিন্ন জনের বিভিন্ন রকম যোগ্যতা দিয়ে। এই সমাজে অসহায় অক্ষম মানুষও সেই একই আল্লাহর সৃষ্টি, যিনি আমাদের অনেককে অনেক যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। প্রতিটা মানুষের কয়েকটি মৌলিক চাহিদা রয়েছে - অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। এই সব মৌলিক চাহিদা বা অধিকার গুলো পূরনের জন্যই মানুষ সমাজবদ্ধভাবে বাস করে - রাষ্ট্র গঠন করে। রাষ্ট্রের অধীনে যারা বাস করে তাদের সবার মৌলিক অধিকার পূরনের নিমিত্তে কার্যকর উদ্যোগ গ্রহন করার দায়িত্বও সরকারের উপর বর্তায়।

আমাদের মধ্যে যারা সুস্থ সবল যোগ্যতা সম্পন্ন তারা আরাম আয়েশে জীবন যাপন করছে। আর শারিরীকভাবে বা মানসিকভাবে যারা অক্ষম তাদের নেই কোন মাথা গোজার ঠাঁই বা নেই কোন একবেলা খাবারের ব্যবস্থা। এই সব লোকগুলো যখন প্রচন্ড রৌদ্রের মধ্যে উত্তপ্ত রাস্তায় গড়াগড়ি করে তখন আমরা তাদের কষ্টের মাত্রাটা কতটুকু উপলব্ধি করি ? তারা তো আমাদেরই সমাজের একটি অংশ, একই রাষ্ট্রের অধীন, একই সমান অধিকার সংরক্ষন করে - সাংবিধানিক আইনের দৃষ্টিতে। মানবধিকারে কি তাদের সাথে আমাদের কোন কম-বেশী আছে? নেই। মানবধিকার নিয়ে যারা বা যে সব সংগঠন কাজ করে তারা ঐ সব মানুষগুলোকে নিয়ে কি কোন কথা বলে ? তারাও বলে না ।

কিছুদিন আগে আমাদের জাতীয় মানবধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান সিলেট কারাগার পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানকার কারাবন্ধীদের অবস্থা দেখতে। সেখানে কোন মানবধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা । যদিও তাকে কারাগারে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। কারাগারের বাহিরে মানবধিকার চেয়ারম্যান যখন রাস্তা দিয়ে চলেন তখন কি অসহায় অক্ষম মানুষগুলো উনার চোথে পড়ে না ? কারাগারের লোকগুলোর চেয়ে কি রাস্তার উপর গড়াগড়ি খাওয়া মানুষগুলোর মানবধিকার বেশী ক্ষুন্ন হচ্ছে না ? তাদের দু’মুঠো খাবার পাবার অধিকার নিশ্চিত করার দায়িত্ব তো রাষ্ট্রের ছিল। আমাদের দুর্ভাগ্য এসব অধিকার নিয়ে চেয়ারম্যন সাহেবরা কিছু বলেন না ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×