আজ ৮.২০ মিনিটে মাঝারী ধরনের ভূমিকম্প হয়েছে।
নারয়নগঞ্জে ৫জন মানুষও মারা গেছে।
সাবধানতা ও সচেতনতা অনেক ক্ষতির হাত থেকে আল্লাহ আমাদের হেফাযত করতে পারে।
মৌলিক কিছু বিষয় আমরা জেনে রাখতে পারি।
১. আপনি যে ঘরে বাস করেন তা ভূমিকম্পের ক্ষেত্রে ঝুকি পূর্ন কিনা জেনে নিন। প্রয়োজনে একজন স্নাতক প্রকৌশলীর সহায়তা নিন।
২. আপনার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে তা কি ঝুকি মুক্ত ? খবর নিন।
৩. ভূমিকম্পে বিদ্যুৎ চলে যেতে পারে। ১টি ভাল মানের টর্চ লাইট হাতের কাছে রাখুন।
৪. ভূমিকম্পের সময় লিফ্ট ব্যবহার করবেন না।
৫. পরিত্যাক্ত বাড়ী বা মাটির বাড়ী হতে দুরে থাকুন।
৬. বৈদ্যুতিক তার থেকে দুরে থাকুন।
৭. ভুমিকম্প ১বার হবার পর আবার পর পর কয়েকবার হতে পারে। এ জন্য দ্রুত নিরাপদ দুরুত্বে অবস্থান নিন।
৮. অভিজ্ঞ স্নাতক প্রকৌশলীর পরামর্শ ছাড়া ভবন নির্মান করবেন না।
৯. কাজ চলাকালীন সময়ে অভিজ্ঞ প্রকৌশলীর তদারকি ছাড়া ভবন নির্মান করবেন না।
১০. ভবন নির্মানের পূর্বে মাটির গুনাগুন অবশ্যই বিশ্লেষন করবেন। ভাল প্রতিষ্ঠানের দ্বারা সয়েলটেস্ট করাতে হবে।
১১. ভালমানের রড ও সিমেন্ট ব্যবহার হচ্ছে কিনা তদারকি করুন। মাঝে মাঝে ল্যাবরেটরী হতে পরীক্ষা করুন।
১২. ইদানিং বীম ছাড়া বিল্ডিং তৈরীর প্রবনতা বেশী দেখা যায়। এ ধরনের ভবন বেশী ঝুকিপূর্ন।
১৩. সর্বোপরি ভবন নির্মানে বিল্ডিং কোড মেনে চলুন এবং অভিজ্ঞ স্নাতক প্রকৌশলীর পরামর্শ নিন।
সৌজন্যেঃ সিডিসি প্রপার্টিজ লিমিটেড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




