বিদ্যালয়ের নির্ধারিত পোশাক না পরার অভিযোগে ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকা শতাধিক ছাত্রীদের জামা কেটে দিয়েছেন এবং অনেকের ওড়না রেখে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষিকা মনজুরা খাতুনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এটা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন বলেছেন, ‘‘স্কুল ড্রেস পরে না আসায় ম্যাডাম ডেকে নিয়ে নিজ হাতে কাঁচি দিয়ে আমাদের গায়ের জামা ও মাথার চুল কেটে দিয়েছে। কারো কারো ওড়না রেখে দিয়েছে। কাটা জামা-চুল আর ওড়না ছাড়া আমাদের বাসায় ফিরতে হয়েছে।’’
নির্যাযিত ছাত্রীদের নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘ছাত্রীদের ওপর এই ধরনের নির্যাতনের ঘটনা নজিরবিহীন। এটা সত্যিই দু:খজনক।’’
এক সঙ্গে শতাধিক ছাত্রীকে এ ধরনের নির্যাতন করার ঘটনাটি ছড়িয়ে পড়লে বিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শত শত ছাত্রীরঅভিবাবক ঘটনার সত্যতা জানতে বিদ্যালয়ে ফোন করেছে।
অভিযুক্ত শিক্ষিকা মনজুরা খাতুনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেল মাহফুজা হোসাইনীর সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে এর আগেও নানা ধরনের ছাত্রী নির্যাতনের অভিযোগ আছে। তিনি প্রধান শিক্ষিকার কাছের লোক হিসেবে পরিচিতি। তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
বার্তা২৪ ডটনেট/এইচকেএ/ওয়াইই/এমএ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




