পন্য ও জীবনের দাম...
২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিন দিন আমরা সবাই কেমন যেন হয়ে যাচ্ছি। এখন জীবন কিনে নেয়া যায় খুব সহজে একেবারে নিত্যপ্রয়োজনীয় পন্যের মত। আগে সড়ক দূর্ঘটনায় কেউ নিহত হলে আমাদের মাঝে একটা অনুভূতি কাজ করতো। আর এখন সড়ক দূর্ঘটনা একটি রুটিন মাপিক কাজে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে ঘটছে সড়ক দূর্ঘটনা। আর তাতে অনেকে মারা যাচ্ছে আর অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে।
তেমনি আগে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আগুন লাগতো মাঝে মাঝে। আর তারপর অবৈধ কেমিক্যাল ব্যবসায়ের খেসারত দিতে হলো নিমতলীর সাধারন জনগণকে। আর তার কয়েক বছর পর আশুলিয়ায় মারা যেতে হলো পরিবারের উপার্জনক্ষম নিরীহ গার্মেন্টস কর্মীদের যারা সবসময়ই ধনীক শ্রেণীর হাতে নির্যাতিত ও নিষ্পেষিত ছিলো। আর হয়তো এই আগুন লাগার কাজটাও সড়ক দূর্ঘটনার মত রুটিন মাপিক কাজ হয়ে যাবে।
আর একই দিনেই দুর্নীতির বলি হলো আরো কিছু মানুষ। আর দুর্নীতির অক্টপাস আমাদের দেশকে ক্যান্সারের সেলের মত এমনভাবে জড়িয়ে ফেলেছে যে এখন কেমো থেরাপিতেও কাজ হবে না। কারণ কেমো থেরাপি দেয়ার লোকেরই বড় অভাব। কেন দুর্নীতির কারণে ফরমালিনযুক্ত খাবার খেয়ে ধীরে ধীরে আমাদের অসুস্থ হতে হচ্ছে এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে? কেন দুর্নীতির কারণে বলি হতে হচ্ছে সাধারন খেটে খাওয়া মানুষদের?
মৃত্যুর পর একটি টাকার বান্ডেল ধরিয়ে দিলেন এতেই কি পাওয়া যাবে আসল সমাধান? নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম তো শুধু বাড়ে কিন্তু মানুষের জীবনের দাম কেন কমে? তাই শেষে বলতে চাই......
" হু হু করে বাড়ে পণ্যের দাম, জীবনের দাম কমে;
সন্ধি করেছে প্রকাশ্যে ঐ মিথ্যেবাদী ও জমে।
অনেক বিজয় এসেছে আবার অনেক বিজয় আসেনি যে,
অনেক বিহান হেসেছে আবার অনেক বিহান হাসেনি যে।"
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন