ইদানিং কালে একটি কথা প্রায়শই শুনা যায় যে “ধর্ম যার যার উৎসব সবার”। আসলে আমরা সকলেই একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবো। এক্ষেত্রে ইসলাম অনেক এগিয়ে। ইসলাম কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষের অনুমতি দেয় না। যা ইসলামের ইতিহাস থেকেই স্পষ্ট। যেমনঃ একটি বর্ম চুরির বিচারে মুহাম্মদ (সা.) নির্দোষ ইহুদীর পক্ষে রায় দিয়েছিলেন এবং ঐ বিচারের অপর পক্ষ যে মুসলিম ছিলো তার বিপক্ষে রায় দিয়েছিলেন। কারণ প্রকৃত অপরাধী ছিলো ঐ মুসলিম। আবার ইমাম আবু হানিফা (রহ.) এর প্রতিবেশী ছিলো অগ্নী পূজারী। সে প্রতি রাতে ইমাম আবু হানিফার (রহ.) ইবাদতে বিঘ্ন ঘটাতে ঢোল ও বাদ্যযন্ত্র বাজাতো। কিন্তু ইমাম তাকে কিছুই বলতেন না। কিন্তু একদিন ঐ পূজারীকে ঢোল ও বাদ্যযন্ত্র বাজানোর দায়ে পুলিশ এসে ধরে নিয়ে যায়। তখন তাকে ইমাম আবু হানিফা (রহ.) জেল থেকে ছাড়িয়ে আনেন। এরকম অসংখ্য ঘটনা আছে যাতে দেখা যায় যে ইসলাম কখনো অন্য ধর্মের উপর বিদ্বেষ পছন্দ করে না বরং ইসলামই একমাত্র ধর্ম যা অন্য ধর্মের উপর সহনশীল। আবার যারা দারুল ইসলাম (অর্থাৎ ইসলামী দেশ) সম্পর্কে পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে একটি ইসলামী দেশে অবস্থিত অন্য ধর্মাবলম্বী লোকদের সকল অধিকার নিশ্চিত করা ইসলামী দেশের সরকারের অন্যতম দ্বায়িত্ব ও কর্তব্য। ইসলামী দেশের একজন মুসলমান নাগরিক যে যে সুবিধা পাবেন অন্য ধর্মাবলম্বী লোকজনও সেই সুবিধাগুলো পাবেন। অন্য ধর্মাবলম্বী লোকজনও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অফিসে চাকুরী করতে পারবেন শুধু রাষ্ট্রের নীতি-নির্ধারনী (যেমনঃ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী) শাখায় কাজ করতে পারবেন না।
এখন মূল কথায় আসা যাক। যারা বলেন “ধর্ম যার যার উৎসব সবার” তাদেরকে বলছি। হ্যাঁ আমি মুসলিম হিসেবে অন্য ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবো না, তাদের সাথে অসদাচরন ও খারাপ ব্যবহার করতে পারবো না। কারণ ইসলাম এর অনুমোদন দেয় না। কিন্তু তাই বলে এই নয় যে আমিও তাদের উৎসব পালন করবো ও বিশ্বাস করবো। তারা তাদের নিজ ধর্ম পালন করবে এবং আমি তাদেরকে কোনো প্রকার বাধা দিবো না ও সমস্যা সৃষ্টি করবো না আমার দ্বায়িত্ব এই পর্যন্তই। এখন আমি যদি “ধর্ম যার যার উৎসব সবার” এই কথা বলে তাদের উৎসবগুলো পালন করি তবে এতে আমার ঈমান কি ঠিক থাকবে? যেমনঃ আমি যদি “ধর্ম যার যার উৎসব সবার” এই কথা বলে দূর্গাপূজায় গিয়ে উৎসব পালন করি তাহলে বুঝা যাবে আমি তা বিশ্বাস করছি। আবার আমি যদি ক্রিসমাস উৎসব পালন করি তার মানে আমি বিশ্বাস করছি যে “ইসা (আ.) আল্লাহর পুত্র ছিলেন এবং তিনি (আ.) ক্রুসবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন (নাউযুবিল্লাহ)” যা সরাসরি ঈমান ও ইসলামের পরিপন্থী। এমতাবস্থায় আমার ঈমান থাকবে কিনা? অবশ্যই না।
তাছাড়া ধর্মীয় অনুষ্ঠান কোনো বিশ্বাসকে কেন্দ্র করেই হয়ে থাকে। আর অন্য ধর্মাবলম্বীদের ঐ অনুষ্ঠান পালন করা মানে আপনিও ঐ বিষয়টা বিশ্বাস করলেন। আর এতে আপনার ঈমান চলে যেতে পারে। তাই একজন মুসলমান হিসেবে সকলকে “ধর্ম যার যার উৎসব সবার” এই ধরনের কথার পিছনে না ছুটে কুরআন ও হাদীস গভীরভাবে অধ্যয়ন ও বুঝার জন্য অনুরোধ জানাচ্ছি।
আল্লাহ আমাদের সকলকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন...আমীন।
তাই আমরা বলতে পারি, যে যার ধর্মীয় উৎসব পালন করবে। তবে কেউ কারও ধর্মীয় উৎসব পালনে বাধা দিবে না এবং নগ্ন হস্তক্ষেপ করবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

