ইদানীং বাংলাদেশে এক ধরনের তরুণদেরকে পাওয়া যায় যারা বলে “আমরা ভারত বিরোধী, আমরা হিন্দি ভাষা বিরোধী।” আর এক ধরনের তরুণদেরকে পাওয়া যায় যারা বলে “আমরা পাকিস্তান বিরোধী, আমরা উর্দু বিরোধী।”
আমার মন্তব্য হলো “আসলেই আমরা না জেনে না বুঝে একটু বেশীই গোঁড়ামি করে ফেলি”। কিভাবে? দেখুন আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহন করে, নিজের একটা মুসলিম নাম আছে বলেই সবাই নিজেকে মুসলিম দাবি করি কিন্তু কুরআন, সুন্নাহ ও ইসলামী জ্ঞান আমাদের নেই বললেই চলে। ফলে আমরা অমুসলিম ও ইসলামী জ্ঞানহীন গোঁড়াদের কথা অনুযায়ী পরিচালিত ও প্রভাবিত হই।
সকল ভাষা ও জাতি আল্লাহই সৃষ্টি করেছেন। প্রমাণ আছে? অবশ্যই আছে। লক্ষ্য করুনঃ
ভাষা সম্পর্কে আল্লাহ বলেন, “তাঁর আরও এক নিদর্শন হচ্ছে নভোমন্ডল ও ভূমন্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।” (সূরা আর রুমঃ ২২)
বিভিন্ন জাতি ও গোত্র সম্পর্কে আল্লাহ বলেন, “হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পার।” (সূরা আল হুজুরাতঃ ১৩)
উপরের দু’টি আয়াত থেকেই এ কথা প্রমাণ হয় যে সকল ভাষা ও জাতি এক আল্লাহর সৃষ্টি। তাই কোনো জাতি ও ভাষাভাষীদের ঘৃণা করা মানে আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করা। আর আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করা কি ধরনের অপরাধ সেটুকু বুঝার ক্ষমতা নিশ্চয়ই আপনাদের আছে।
সুতরাং কোনো জাতি ও ভাষাভাষীদের একটি অংশের খারাপ কাজের জন্য ঐ পুরো জাতি ও ভাষাকে ঘৃণা করা একটি গোঁড়ামি ও মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তাই আসুন শুদ্ধ বাংলা চর্চার সাথে সাথে অন্য ভাষা গুলোও চর্চা করি। আর অন্য ভাষা চর্চা না করলেও কোনো ভাষা ও জাতিকে অসম্মান কিংবা ঘৃণা করা যাবে না।
শিরোনামে মুসলিম তরুণদের সম্বধন করা হয়েছে কারণ কুরআনের রেফারেন্স দিয়ে এই বিষয়ে লিখা হয়েছে। মুসলিম ছাড়া আর কেউ তো তা মানার কথা না। আল্লাহ আমাকে সহ সকলকে উত্তম হেদায়াত দান করুন...আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

