ইসলামী ব্যাংক বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। কোন রাজনৈতিক দল বা সংগঠন ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার বা মালিক নন।
পরিসংখ্যানে জানা যায়, ইসলামী ব্যাংক আয়কর ও অন্যান্য বাবদ ২০১১ সালে ৮২৭ কোটি টাকা এবং ২০১২ সালে ৮১১ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। যেখানে ভারত সরকার আমাদের ন্যায্য ট্রানজিট ফি দিতে নারাজ! ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৮০ লাখ এবং আমানত ৪২ হাজার কোটি টাকা যা দেশের মোট আমানতের ৭.৭%। তাছাড়া মোট বিনিয়োগ ৩৯ হাজার ৫০০ কোটি টাকা যা দেশের মোট বিনিয়োগের ৮.৭%।
ইসলামী ব্যাংক দেশের শীর্ষ আমদানী রফতানী কারক ব্যাংক। বিশ্বব্যাপি ১১৬টি এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে এককভাবে দেশের মোট রেমিটেন্সের ২৮% আহরন করছে ইসলামী ব্যাংক। ২০১২ সালে ব্যাংক ৩০ হাজার ৯২ কোটি টাকার সম পরিমান প্রায় ৪ বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে এনেছে। সরাসরি বিনিয়োগের মাধ্যমে ২৫ লক্ষাধিক লোকের কর্মসংস্থান ছাড়াও নানাভাবে আরও লাখ লাখ মানুষের বেকারত্ব মোচনে অবদান রাখছে।
ইসলামী ব্যাংক তার পরিচালনগত মুনাফার ৪২.৫০% সরকারকে আয়কর হিসেবে প্রদান করে।
ইসলামীক ডেভেলোপমেন্ট ব্যাংক (আইডিবি) নেতৃত্বে ৭০% বিদেশী বিনিয়োগ (উদ্দোক্তা মুলধন) এবং বাংলাদেশ সরকারের ৫% শেয়ার, স্থানীয় বেসরকারী উদ্দোক্তাদের ১৫% শেয়ার ও সাধারন শেয়ার হোল্ডারদের ১০% অংশগ্রহনে ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়। যার মধ্যে রয়েছে জেপি মর্গান (ইউএসএ) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইসিবি সহ প্রায় ৬০ হাজার দেশী ও বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠান।
বিদেশী অন্যান্য উদ্দোক্তাদের মধ্যে রয়েছে, কুয়েত ফাইনেন্স হাউজ, জর্ডান ইসলামীক ব্যাংক, কাতারের ইসলামী ইনভেস্টমেন্ট এন্ড একচেঞ্জ করপোরেশন, বাহরাইন ইসলামী ব্যাংক, লুকজেমবার্গের ইসলামীক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং এসএ, সৌদি আরবের আল রাজী কোম্পানী ফর কারেন্সি এক্সচেঞ্জ এন্ড কমার্স, ডুবাই ইসলামী ব্যাংক এবং কুয়েতের ৩টি মন্ত্রনালয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

