ইসলাম নারী পুরুষের যার যার প্রাপ্য, যার যার অধিকার এবং তাদের কর্মক্ষেত্র ও তাদের কর্মবণ্টন ব্যবস্থাও নির্দিষ্ট করে দিয়েছে। তার মধ্যে নারীর একটি প্রধান প্রাপ্য হচ্ছে তার দেনমোহরের অধিকার।
ইসলামে বিবাহ বন্ধনের সময় স্ত্রীর দেনমোহর আদায় করা পুরুষের জন্য ফরজ (বাধ্যতামূলক) করে দিয়েছেন এবং বিবাহের সময়ই দেনমোহর আদায়ের নির্দেশ দিয়েছেন। বিবাহের সময় প্রাপ্য পুরো দেনমোহর আদায় করতে পুরুষ অপারগ হলে, দেনমোহরের একটা নির্দিষ্ট অংশ আদায় না করা পর্যন্ত বিবাহ বৈধ হবে না
রসুল করিম (সাঃ) এবং সাহাবীগণ স্ত্রীদের দেনমোহর পুরো আদায় করেই স্ত্রীদের ঘরে আনতেন। দেনমোহরের অর্থ সংগ্রহ না করা পর্যন্ত রাসূলে করিম (সাঃ) বিবি আয়শাকে ঘরে আনেননি। হজরত আবু বকর (রাঃ) তাঁকে দেনমোহরের অর্থ ধার দিলে তিনি সে অর্থ দিয়ে বিবি আয়েশার দেনমোহর পরিশোধ করে তাঁকে ঘরে তুলে আনেন।
ইসলাম নারীকে অর্থ উপার্জনের কঠিন দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এবং পুরুষকে বাধ্য করেছেন তার স্ত্রী, সন্তান, বৃদ্ধ পিতামাতা, নাবালক ভাইবোনদের ভরণ পোষণ, শিক্ষাদীক্ষা, চিকিৎসা, বিনোদন যাবতীয় ব্যয়ভার বহনের।
ইসলাম নারীর জন্য দেনমোহরের অধিকার প্রদান করেছে- যা পুরুষকে দেয়া হয়নি। তদুপরি পিতার সম্পদে কন্যার এবং স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার ধার্য্য করেছে!!
ইসলামই একমাত্র নারীকে মা হিসাবে সম্মানের সুউচ্চ শিখরে আরোহণ করিয়েছে। স্ত্রী হিসাবে, কন্যা হিসাবে মর্যাদা অধিকার দিয়েছে। তদোপরি পিতার সম্পদে কন্যার, স্বামীর সম্পদে স্ত্রীর, ছেলের সম্পদে মায়ের অধিকার ধার্য্য করেছে
এবং এককভাবে প্রাপ্য, যা পুরুষ পায় না, সেই দেনমোহর ধার্য করে নারীর অর্থনৈতিক অধিকারকে অত্যন্ত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে। যার ফলে মুসলমান নারীরা কক্ষনো নিজেদের অসহায় মনে করে না।
আমার ফেসবুক লিঙ্কঃ- https://www.facebook.com/engr.saiful.bd
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




