somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ বছরের পুরনো ঘর কিংবা রাত্রি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো কখনো এমন সময় আসবেই, লিখিয়ের জীবনে, লেখার মালমশলা ঘুর ঘুর করবে মাথায়, লিখতে ইচ্ছে করবে না। লম্বা ছুটিগুলো এভাবেই কাটে, এক অদ্ভুত বিষন্ন যন্ত্রণাবোধে। তাই পুরনো কবিতাগুলো হাতড়ে বেড়াই।
প্রচন্ড ঘরকুনোরা অনেকটা শতবর্ষী মহীরূহের মতোন, একবার কোথাও জেঁকে বসলেই শেকর ছড়িয়ে যায় অনেকটা গভীরে। তেমনি আমার শেকড় ছড়িয়েছিল আমাদের পুরনো বাড়িটায়। নিতান্ত সাধারণ, পুরনো ধাঁচের বাড়ি, শহরকে আধুনিকতা ছোঁয়ার আগে তৈরি হয়েছিল। চার খানা কামরার ইট পলেস্তরা খসা ভাড়া বাড়িটায় আমার জন্ম, যে বাড়ির ব্যালকনিতে আজকালকার বড় বড় এপার্টমেন্টের চেয়েও অনেক বেশি আলো আর বাতাসের আনা গোনা ছিল।
চার তলা বাড়িটাতে আরো ছিল নোনা দেয়ালের এবড়ো খেবড়ো, অনেক গুলো মাটির টব জমা ছাদ। সেই ছাদে কেটেছে শৈশব কৈশোরের লম্বা সময়, অলস বিকেল, রহস্যময় সন্ধ্যা, গ্রীষ্মের উষ্ণতম রাত্রি। ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে আকাশ দেখা, গভীর রাতে একলা শুয়ে তারা গোনা কিংবা চোখ বুজে গাছপালার সোঁদা ঘ্রাণ কেমন আলাদা করে রেখেছিল জীবনটাকে, যান্ত্রিক শহরের অনুভুতিহীন শূন্যতা থেকে।
ভালই ছিলাম, বড্ড ভাল ছিলাম। কেমন ছিলাম?

কতদিন কেটে গেছে বিশ বছরের পুরনো বাড়ির
নির্জন ছাদে শুয়ে-ধীরে ধীরে রাত ঘুরে গেলে
এক ঝাক হিমেল বাতাস মুখ ছুয়ে দিয়েছে জানান
রাত শেষ হল,এবার বাড়ি যাও
এবার আলো শুরু হবে।
কতটা সময় কেটে গেছে শুকনো পাতার গন্ধ গায়ে মেখে
চোখের সামনে সব অস্পষ্ট হয়েছে যখন
ধুসর কুয়াসার ভীড়ে পঞ্চমীর মুমূর্ষ চাঁদ তবু
প্রানপনে করে গেছে বিবর্ন আলো বিতরন-
সেই আলো ভালবেসে কাছে টেনে ঘুমিয়ে পড়েছি কখন?
আজ নির্জন রাতে সে ঘুমের সময় খুঁজি অস্থির।
একা একা নিঃসঙ্গ আমি-দেখেছি সন্ধ্যার
আকাশে শহরের নিম্ন মধ্যবিত্ত পাখি বাড়ি ফেরে
উড়ে যায় অচকিতে ;ফিরে আসে শরনার্থী ফলভুক বাদুড়ের দল
ঘন কালো ডানা মেলে-আকাশের নীল রঙনীল থেকে
আরো ঘন নীল হয়ে আধারের দেহে মেশে কি আদিম কামনায়!
শ্যাওলার সোঁদা ঘ্রান এতটা দুরেও ভেসে আসে,উচু দালানের
অস্পৃশ্য কোনায় মোহময়!সন্ধ্যা কেন মায়াবী মনে হয়?
চেয়ে দেখি এ আমার পুরনো ছাদের খসে পড়া
ধুলোমাটি বিবর্ন পলেস্তারা,সাদা রঙ ধুসর হয়েছে কবে
শীতল নিস্পৃহ অবহেলায়,আসবে কি এবার ভাঙ্গন?
অনেকটা দূর পরবাসে-অজানা অবিশ্বাসী অনিশ্চিত এই ঠিকানায়
আজো চারপাশে বিশ বছরের জমে থাকা স্মৃতির গন্ধ পাই
চারপাশে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×