somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুই 'তথাকথিত' মুক্তিযোদ্ধা, আমি রাজাকার। আমার ছাট্টিফিকেট নাই.. অ্যা!!!

১২ ই জুন, ২০০৭ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গল্পটি ব্লগ থেকে সংগৃহিত, এবং কিছুটা সংশোধিত। যতটুকু জানি কপিরাইট সংক্রান্ত কোন মামলার সম্ভাবনা নেই। কিছু কিছু ব্লগার মুক্তিযুদ্ধ শব্দটা শুনলে মারত্বক কাতর হয়ে যান - কেহ বা রীতিমত যন্ত্রনায় ভোগেন। এদের জন্যে একটা এলার্জিক শব্দ - 'মুক্তিযুদ্ধ'। কেহ কেহ আবার একটু আগে বেড়ে এসে প্রকৃত মুক্তিযুদ্ধাদের কি হওয়া উচিত এই বিষয়ে ফতোয়া জারী করেছে। তাদের একটাই লক্ষ্য মনে হয় - যেভাবেই হোক "মুক্তিযুদ্ধ" শব্দটা বাংলা অভিধান থেকে উঠে গেলেই ভাল। সেই সুবাদে এই লেখা। মূল লেখাটি কোন এক গোপন ফর্মূলায় টপ টেনে আছে। দেখি এই লেখাটিও কি কোনভাবে টপ টেনে যায় কিনা)

মূল গল্প শুরু:---

অনেক দিন আগে পড়া একটা গল্প বলি। পুরোটা মনে নেই, যেটুকু আছে-

এক লোক তার ছেলেকে নিয়ে মহা মুসিবতে আছেন। ছেলেকে তার শিক্ষক যে বিষয়েই কিছু বলতে বলে না কেন, সেখানে কুমির এসে পড়ে। তো তিনি উপায় অন্তর না দেখে তার এক জ্ঞানী বন্ধুকে ডাকলেন। বন্ধুটি ছেলেকে প্রথমে গরু রচনা করতে বললেন। ছেলে শুরু করলো-

গরু একটি গৃহপালিত পশু। এর দুইটি চোখ, দুইটি কান, চারটি পা, একটি লেজ আছে। গরু প্রিয় খাবার খাস। গরুটি খাস খেতে খেতে একদিন নদীর পাড়ে গিয়েছে, অমনি এক কুমির এসে গরুটিকে খেয়ে ফেললো। রচনা শ্যাষ!

বন্ধুটি রচনা বাদ দিয়ে এবার তাকে ইতিহাস সম্পর্কিত প্রশ্ন করলেন, "আচ্ছা বাবা, সম্রাট শাহজাহান সম্পর্কে কিছু বলো তো"
ছেলে এবার শুরু করলো-
সম্রাট শাহজাহান খুব ভালো লোক ছিলেন। তিনি একদিন যোহরের নামাজ পড়ার জন্য যমুনা পড়ে গিয়েছেন অযু করতে। অমনি একটা কুমির এসে তাকে খেয়ে ফেললো।
জ্ঞানী বন্ধুটি বুঝলেন একে অন্যভাবে সাইজ করতে হবে। সুতরাং তিনি উড়োজাহাজ সম্পর্কে কিছু বলতে বললেন।

ছেলে শুরু করলো-

উড়োজাহাজ আকাশে উড়ে। একদিন একটি উড়োজাহাজটি আকাশ দিয়ে যাচ্ছিলো। এমন সময় ক্রাশ করে একটি নদীতে পড়ে গেল। সেই নদীতে ছিলো অনেক কুমির। তারা বিমানের যাত্রীদের সব টেনে বের করে খেয়ে ফেললো।
জ্ঞানী বন্ধুটি তো এই কথা শুনে পুরা থ!


এই ব্লগেও এরকম মজার কিছু কান্ড ঘটতে দেখছি গত দেড় বছর ধরে। এখানে সুই হতে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত যাবতীয় সকল বস্তু নিয়ে আলোচনার মাঝে যেভাবেই হোক "আওয়ামী ফোবিয়া" এবং "ইসলাম ধর্ম" চলে আসে, অবাক লাগে। এসব দেখে শুনে হয়তো ঐ জ্ঞানী বন্ধুটির মতই "থ" মেরে যান অনেকে। কিছু বলতেও সাহস পান না, পাছে 'তথা কথিত মুক্তিযোদ্ধা ' খেতাব দিয়ে দেয় সেই স্বাধীনতার বিপক্ষশক্তির লোকেরা। ঘাতক দালালদের বিভিন্ন ছবি ও লেখা কপি-পেষ্ট করে এবং মাঝে মাঝে কঠিন আবেগময় ভাষন দিয়ে তাহারা নিজেদের রাজাকার ও দালাল প্রমাণ করে ফেলেছেন ইতিমধ্যে... ওটাই তাদের ছাট্টিফিকেট... কিন্তু এরা সবসময়ই বলে তারা রাজাকার না। কারন সকল ইতিহাস অস্বীকার করে এবং ইতিহাস ভুলার জন্যে ঘুমপাড়ানীর গান গায়।

কিন্তু এরা সবসময় সকল সত্যানুসন্ধানী প্রশ্ন এড়িয়ে চলে। প্রশ্ন করলে লগ অফ করে ফেলে এবং চেষ্টা করে ধর্মের আবরনে রাজাকারীকে জায়েজ করতে।

(পাঠক - দয়া করে এই পোস্টাকে টপ পোস্টে উঠান...কারন এর মধ্যে ৯৯% শব্দই একজন সর্বদা টপপোস্ট দখলকারীর একজন দৈনিক ১৮ ঘন্টার ব্লগীর। যদি এটা টপে না যায় তবে জনাবের অপমান হবে যে।)
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৭ রাত ৯:৩৯
৫২টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×