গল্পটা বেশ কয়েক বছর আগের।
একদিন ক্লাশে বসে আছি। ভোরের ক্লাশ - ক্লাশ নিচ্ছেন কোর্স কোর্ডিনেটর ড. পিটার ডিল্যাত। চোস্ত ডাটম্যান। ক্লাশে যদি কেহ সাইড টক করে বা অমনোযোগী হয় তাহলে কখনও ডিল্যাতের নজর এড়িয়েছে বলে মনে করতে পারছিনা। তার উপর কোর্স কো-অর্ডিনেটর হিসাবে সবাই ক্লাশে মনযোগী হবার চেষ্টা করে। না হলে কমপক্ষে ভান করে।
সেই ক্লাশ ভোরে বলে ঘুম ছিল সেই ভানের প্রধান শত্রু। প্রায়ই কেহ না কেহ ঘুমিয়ে পড়তো আর প্রফেসর এসে খুবই মোলায়েম কন্ঠে জাগাতো। এটা ছিল খুবই বিব্রতকর বিষয়।
যেদিনে কথা বলছিলাম সেদিন আমাদের ক্লাশমেট পুউ গভীর ঘুমে ঢলে পড়েছিল। এটা দেখে ওর পাশে বসা অন্যান্য চাইনিজ ক্লাশমেটরা বেশ কয়েকবার চেষ্টা করলো ওকে জাগাতে। কয়েকবার চেষ্টা পর পুউ এমন এক আওয়াজ মুখ দিয়ে বের করলো যা ক্লাশের সবার দৃষ্টিকে সেদিকে নিয়ে গেল।
তখন ড. ডিল্যাত বললো - থামো, ওকে জাগিও না। ও জাগলে ১১০% চাইতে পারে।
বিষয়টা হলো পুউ প্রায়ই ক্লাশে ঘুমাতো সেটা প্রফেসার জানতেন - কিন্তু সে বরাবর ৯০% মার্কস পেয়ে ক্লাশের টপে ছিল।
(২)
আজকের ব্লগের টপ রেটিং তালিকা দেখে মনে হলো ডা. আইজুদ্দিন প্রথম থেকে তিন পর্যন্ত রেন্কং সহ পাঁচটা স্থানে বসে আছেন। এর মধ্যে তিনটা লেখা অনবদ্য এবং গুটি কয়েক ব্লগার ছাড়া প্রত্যেকের অনুভূতিকে ষ্পর্শ করেই টপে গিয়েছে।
দু:খ জনক হলো ড. আইজুদ্দিনের পিছনের লেখকের নিক বারবার ব্যান হচ্ছে। মনে হয়ে ব্লগের ফ্রিকোয়েন্সী আর লেখকের ফ্রীকোয়েন্সী ম্যাচ করছে না!
এখন মনে হচ্ছে আইজুদ্দিনের কম লেখাই বোধ হয় ভাল - না হলে টপ টেনে অন্য কাউকে যেতে হলে নতুন নিয়ম করতে হতো।
( একটা অনুরোধ - দয়া করে এটিমের কাজের অবসরে দু'একটা লেখা কি দিতে চেষ্টা করেন....)
পুউ এর ঘুম আর ডা. আইজুদ্দিনের টপ রেটেড পোস্টিং!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন
ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।