somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ব্লগিং এর জগতের অব্যর্থ কেপি টেস্ট এর টিউটোরিয়াল :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমি পিয়াল আজ বেশ গুরুত্বের সাথে কেপি টেস্টের কথা বললেন এটিএন নিউজের টকশোতে। বাংলা ব্লগিং এর জগতে এই কেপি টেস্ট বিষয়টা খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ন। তাই এই বিষয়টি পাঠকদের ( নবীন এবং হবু ব্লগারদের জন্যে টিউটরিয়াল হিসাবে) জেনে রাখা দরকার বিবেচনা করছি। ধারনা করি বাংলা অভিধানে নতুন শব্দ হিসাবে দ্রুতই ছাগু এবং কেপিটেস্ট যুক্ত হবে।

সংক্ষিপ্ত নাম - কেপি টেস্ট।

পূর্ন নাম - কাঁঠাল পাতা টেস্ট।

টেস্টে পূর্ব ইতিহাস - বাংলা ব্লগের জগতে প্রাথমিক কালে কিছু মেধাবী এবং লড়াকু ব্লগার অনলাইনে জামাত-শিবিরের প্রপাগান্ডা মেশিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে এবং এটিম নামে একটি অনলাইন বাহিনী তৈরী করে। তারা এই অস্ত্রটির আবিষ্কারক এবং কার্যকরী ভাবে ব্যবহার করেছে।

টেস্টের ভুমিকা - রাজাকারদের সমর্থকগোষ্ঠী খুবই চালাকির সাথে মুল আলোচনার মাঝে নানান শাখাপ্রশাখা দিয়ে মুল আলোচনা কে ভিন্নদিকে টেনে নিয়ে যায়। উদাহরন হিসাবে বর্তমানে অনেক জামাত-শিবির সমর্থক যুদ্ধাপরাধী বিচারের সাথে সাগর-রুনীর হত্যার বিচার প্রসংগ নিয়ে আসে - সাথে থাকে আওয়ামীলীগ সরকারের দূর্নীতির বিচারকে আগে দেখতে চায়। কোন কোন ব্লগার এতে কনভিন্স হয়ে যুদ্ধাপরাধী বিচারে মুল আলোচনা থেকে সরে যেতে পারে।

শুরুর দিকে এই জামাত-শিবির সমর্থকদের "ত্যানাপ্যাচাইন্না" বলে ডাকা শুরু হয়। কিন্তু পরবর্তীতে এদের নিম্নমানে যুক্তিতর্কের কারনে ছাগল সংক্ষেপে ছাগু ডাকা শুরু হয়। (যতটুকু মনে পড়ে অমি পিয়ালই এই ছাগু শব্দটা প্রথম দিকে ব্যবহার শুরু করেন)

হাজার শব্দ টা্‌ইপ করেও এদের গোলাম আযমের যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে কথা বলানো যেতো না। সে্ই সময় ব্লগার হাসান মোরশেদ ( ভুল হলে ক্ষমা চাই) এক রাতে ব্লগের তুমুল ছাগু তাড়ানোর মাঝে ছাগুদের জন্যে একটা সংক্ষিপ্ত পরীক্ষা দিলেন - তা অবশেষে কাঁঠাল পাতা টেস্ট নামে পরিচিত হয়ে যায়। এই পরীক্ষার সুবিধা হলো ছাগল যেমন কাঁঠাল পাতা ভালবাসে তেমনি ব্লগে ছাগুরা এই পরীক্ষাকে পছন্দ করে।

কাদের জন্যে এই পরীক্ষা প্রযোজ্য -

যারা সরাসরি যুদ্ধাপরাধীর বিচার বা জামাতের নিষিদ্ধের বিষয়ে বিরোধীতা না করে নানান ভাবে ধানাই পানাই করে ভিন্ন প্রসংগে কথা বলার চেষ্টা করবে তাদের জন্যে এই পরীক্ষা প্রযোজ্য।

পরীক্ষা পদ্ধতি -

সন্দেহ জনক ব্লগারকে একটা সহজ প্রশ্ন করতে হবে - আপনি দয়া করে পাঁচজন রাজাকারের নাম বলুন।

ফলাফল - যদি নেই ব্লগার ছাগু শ্রেনী ভুক্ত হয়ে থাকে তবে সে কোন ভাবেই গোলাম আযম, নিজামী বা মুজাহিদের মতো শীর্ষ চিহ্নিত রাজাকারদের নাম বলবে না।

যদি সেই পাঁচ জনের মধ্যে গোলাম আযমের নাম না থাকে - নিশ্চিত সে ছাগু শ্রেনী ভুক্ত!
অথবা সেই প্রশ্নের উত্তর না দিয়ে নানান ভাবে ঘুরপ্যাচ করতে থাকে তবে সেও ছাগু শ্রেনীভুক্ত।

ফলাফল প্রকাশ -

যদি উপরে লক্ষনগুলো মিলে যায় - নিশ্চিতে লিখেদিন "কেপি পজেটিভ" (গালি হিসাবে বিবেচিত হবে না)

এর পর বিষয়টি অন্যরাও জেনে যাবে - চিহ্নিত ব্লগারটি ছাগু সম্প্রদায়ভুক্ত কারন ওর কেপি টেস্ট রেজাল্ট পজেটিভ।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×