somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসিফ নজরুলের জন্যে একটা ফাও উপদেশ

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুগান্তরের খবর -আসিফ নজরুলকে নাকি টক শোতে ব্যান মারা হয়েছে। কে ব্যান মারলো? কেন ব্যান মারলো? বেচারা মাত্র নতুন বিয়ে করলো - অল্পবয়সী স্ত্রীর নানান বায়না মিটানোর জন্যে উনার কত টাকার দরকার - এই সময়ে কেউ এই কাজ করে।

তবে বেচারার মাথা পুরাই নষ্ট - না হলে কেউ এমন আবোল তাবোল বলে?

দেখুন কি বলে বেচারা -

আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশে সবচেয়ে বেশি মিথ্যা বলে বর্তমান সরকার। মিথ্যা বলার কারণ এ সরকার অনির্বাচিত সরকার। যখন জিএসপি বাতিল হলো তখন সরকার বলল ‘এর পেছন ড. ইউনূস দায়ী।’ রানা প্লাজা ধসে পড়ল সরকার বলল ‘বিএনপি পিলার ধরে টানাটানি করেছে, ‘পদ্মাসেতুর টাকা বাতিল হলো ড. ইউনূস দায়ী।’ এ রকম হাজার হাজার প্রমাণ দিতে পারব।

- এইগুলা কি সরকারের কথা? না, এইগুলা সরকার দলের নেতাদের কথা। দল আর সরকার আলাদা। বলতে পারেন আওয়ামীলীগের কথা। রাজনৈতিক দলের মিথ্যাচার নিয়ে মানুষ তেমন চিন্তিত না। তাইলে সরকারের কথা কোনগুলো - সেগুলো তথ্য মন্ত্রনায়লের মাধ্যমে প্রচারিত হয় - গেজেট আকারে প্রকাশিত হয় অথবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচারিত হয়। উনি সরকার আর দলকে আলাদা করতে পারছে না - যেমন টরশো জীবি থেকে উনি কখন রাজনৈতিক কর্মী হয়ে উঠেছেন তাও বুঝতে পারছেন না। এইগুলো রাজনৈতিক বিতর্কের অংশ হতে পারে। ভোটের বাজারে এইগুলো কাজে লাগে।


ড. আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনবরত মিথ্যা বলছে সরকার। মিথ্যাবাদী সরকার জনগণকে অসত্য তথ্য দিচ্ছে। অবৈধ সরকারের কোনো অধিকার নেই গণমাধ্যম নিয়ন্ত্রণের নীতি তৈরি করার।

- এইটা উনি রাগের চোটে বলছেন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সরকার কোন মিথ্যাটা বললো জানি না। তবে উনার বর্তমান সরকারে "অবৈধ" ঘোষনা করাটা আসলেই একজন আইনের অধ্যাপক হিসাবে বেমানান। একজন রাজনৈতিক নেতা বা সাধারন মানুষের নানান দৃষ্টিভংগী থাকে - তাতে সরকারকে "অনৈতিক ভাবে নির্বাচিত বলা যায়" - তাতেও বিতর্ক হবে। তবে অবৈধ কোন আইনের দৃষ্টিতে তা উনি বোধ হয় ব্যাখ্যা করতে পারবেন না।

সংগদোষে লোহা জলে ভাসে - তেমনি একটা দলের মুখপাত্র হিসাবে কাজ করতে গিয়ে আসিফ নজরুল কিভাবে যে সেই দলের সদস্য হয়ে গেলেন - একজন টকশোজীবি থেকে একজন রাজনৈতিক কর্মী ( পলিটিক্যাল এক্টিভিস্ট) হয়ে গেলেন - তা বোধ হয় ধরতে পারছেন না।

তাই উনার উচিত টরশোতে গিয়ে সুশীলের পার্ট না নিয়ে সরাসরি রাজনৈতিক মঞ্চে ( হয় বিএনপি অথবা জামায়াতের) গিয়ে মন খুলে বকাবাজি করা - সরকারকে ধুয়ে মুছে ড্রাইওয়াস করা।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×