আমার সব আবদার এই মেয়েটার কাছে । সব ছেলেমানুষি, সব আহলাদিপনা ওর সাথেই শুধু । ও একটু জোরে কথা বল্লেই আমি ঠোট উলটাই আবার ও যখন একদৃষ্টিতে তাকায় থাকে তখন কেমন জানি অনেক লজ্জা লজ্জা লাগতে থাকে ।
আমি যখন ফিস ফিস করে এই নামটা উচ্চারন করি.....সেই প্রথমবার এর মতো এখনো... প্রত্যেক বার হার্টএর2/3 টা বিট মনে হয় মিস হয় ।
এতদিন আনিকা আর আমি এক অফিসে ছিলাম । দেখতে ইচছা করলেই একটা চক্কর দিয়ে আসতাম ঐ রুম থেকে । কিন্তু এখন পুরা অফিসটা কেমন ফাঁকা ফাঁকা লাগে ।
একদিন এই মেয়েটার সাথে আমার বিয়ে হবে , আমি সারাক্ষন যখন ইচ্ছা তখন ওকে দেখতে পাব..আমরা দুইজন মিলে একটা জীবন যাপন করব... ..ভাবতেই কেমন লাগে.......
এই মেয়েটা আমাকে এত ভালবাসে যে মাঝে মাঝে ভয় লাগে আমি ওকে ঠিক মতো ভালবাসতে পারছি তো ?
আমি তোমাকে অনেক বেশি ভালবাসি মেঘবালিকা ।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



