somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনজিত
মা জানো,সিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,আজই আমার মাঝে,প্রাণের সঞ্চার অনুভব করছি.....হৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

ভাইবারের নতুন সংস্করণ আসছে

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এন্ড্রয়েড ফোনের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ভাইবার তাদের নতুন সংস্করণ (৫.৫) উন্মুক্ত করেছে। অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলতে যুক্ত করা হয়েছে নতুন নতুন ফিচার। ভাইবারের হেড অব প্রোডাক্ট অফির ইয়াল বলেছেন `আমরা গ্রাহকদের মতামত জেনেছি এবং এটা নিশ্চিত যে তারা ভাইবার উপভোগ করে এবং মেসেজিংএর চাইতেও বেশী কিছু প্রত্যাশা করে।`

`আমরা সারাবিশ্বের ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যাবহারকারীদের আন্তঃসংযোগ ঘটাতে ভাইবারকে একটি বৈশ্বিক প্লাটফরম হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, বলেন অফির ইয়াল।

আসুন তবে এবার দেখে নেয়া যাক কি কি নতুনত্ব যুক্ত হয়েছে ভাইবারের নতুন সংস্করণে :

ফোন নাম্বার ও কন্টেন্ট শেয়ারিং : ভাইবারের সদ্য রিলিজ হওয়া সংস্করণে ফোনবুক থেকে ফোন নাম্বার শেয়ার করা যাবে। নাম্বারটি সাথে যুক্ত ছবি এবং অন্যান্য তথ্যাদি সংযুক্ত হবে এবং গ্রহীতা সহজেই তা সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও নতুন এই ভার্সনটির মেসেজবক্সে কোন লিংক পেস্ট করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ঐ সাইটটির ছবিসহ একটি প্রিভিউ তৈরি করবে। যার ফলে শেয়ারকৃত লিংকের হেডলাইন এক নজরে দেখে নেয়া যাবে।

নতুন ভিডিও কলিং ইন্টারফেস : প্রতি মাসে প্রায় ২৫০ মিলিয়ন ভিডিও কল করা হয় ভাইবারে। বর্তমান ভার্সনে নতুন ভিডিও কলিং ইন্টারফেস যুক্ত করা হয়েছে। গ্রহকেরা এখন তাদের কাঙ্খিত ভাইবার নাম্বারটির প্রোফাইল থেকে এবং সাম্প্রতিক কললিস্ট থেকে সরাসরি ভিডিও কল করতে পারবেন। কলিংয়ের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাটা চার্জ। ভাইবারের বর্তমান ভার্সনটির ভিডিও এবং অডিও কলিং ফিচার এতটাই উন্নত করা হয়েছে যে নেটওয়ার্ক ক্যাটাগরি অনুযায়ী ডাটা ব্যাবহৃত হবে। যেমন ৪জি এবং ওয়াইফাই নেটওয়ার্কে প্রতি মিনিট অডিও কলে ডাটা খরচ হয় ৪১৬ কিলোবাইট। আবার থ্রিজি নেটওয়ার্কে ১৫১ -২৪৪ কিলোবাইট/মিনিট এবং টুজি নেটওয়ার্কে ডাটা খরচ হবে মাত্র ৮৪ কিলোবাইট/মিনিট।

এ্যানিমেটেড স্টিকার : চ্যাটিংয়ের জগতে এ্যানিমেটেড স্টিকার তুমুল জনপ্রিয়। এরই মধ্যে এ্যানিমেটেড স্টিকার উন্মুক্ত করার ক্ষেত্রে ভাইবার নতুন মাইলফলক অতিক্রম করেছে। ৫০০ এর বেশী স্টিকার প্যাক এখন ভাইবারে যুক্ত হয়েছে। জনপ্রিয় স্টিকার প্যাক গুলি হলো VIOLET, EVE, LEGCT, RUDY ইত্যাদি।

উইন্ডোজ, ম্যাক, আইপ্যাড এ ভাইবার : ভাইবারের নতুন (৫.৫) ভার্সনটির এন্ড্রয়েড ফোন ছাড়াও অন্যান্য অপারেটিং সিস্টেমে ব্যাবহারের উপযোগী করা। হয়েছে। এখন এন্ড্রয়েডচালিত ট্যাব, উইন্ডোজ, ম্যাক এবং আইপ্যাডে ভাইবার ব্যাবহার করা যাবে। এছাড়াও ভাইবারের বর্তমান এন্ড্রয়েড ট্যাবলেটের ইন্টারফেসে এখন আরও অধিক ধারণক্ষমতাসম্পন্ন কলিং স্ক্রিন আছে। পাবলিক চ্যাটরুমগুলি হালনাগাদ করা হয়েছে। উল্লেখ্য যে বর্তমানে সারা বিশ্বে ১০০ মিলিয়নের বেশী মানুষ ভাইবার ব্যাবহার করে।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

জিউস vs মুসা (আ.)

লিখেছেন দানবিক রাক্ষস, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

×