somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মা জানো,সিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,আজই আমার মাঝে,প্রাণের সঞ্চার অনুভব করছি.....হৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

আমার পরিসংখ্যান

সনজিত
quote icon
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শুধু মাত্র একটা উড়ন্ত চুম্বন ই তো!!!

লিখেছেন সনজিত, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩৩

উড়ন্ত চুম্বন দিয়ে দিয়ে চুম্বনের পাহাড় গড়েছি সেই কবেই,
এখনো উড়ন্ত চুম্বন চলে
উড়ে উড়ে যেয়ে আছড়ে পড়ে, সাগর তৈরি হবে অচিরেই
হ্যাঁ সত্যি বলছি
উড়ন্ত চুম্বনের পাহাড় গড়েছি আর উড়ন্ত চুম্বনের সাগর তৈরি হবে না তাই কি হয় গড়তেই হবে
হবেই।

দূরত্ব ছিলো বলেই এতো আয়োজন
দূরত্ব ছিলো বলেই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫১ বার পঠিত     like!

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার, দায়িত্ব, জীবনের হিসাব।
তবু তোকে দেখেই মনে হলো,
আমরা যেন আবার সেই স্কুলের মাঠে দাঁড়িয়ে আছি।

মনে আছে? একই বেঞ্চে বসা,
এক টিফিন দুজনে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

আমি লুকাতে চাইনি, লুকাতে হয়েছে

লিখেছেন সনজিত, ২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


বাবা ডেকেছেন, হঠাৎ সম্বিত ফিরে পাবার মতো একটু ঝাকুনী দিয়ে উঠলো।
হ্যাঁ এদিকে আসো।
একটু আস্তে আস্তে বাবার নিকটে আসলো সে। বিশেষ কারণ ছাড়া বাবা যে ডাকেন না-তা সে ভালোভাবেই জানতো এবং বাড়ীর আলোচ্য আবহ যে তাকে ঘিরে সে ব্যাপারে সে অনেকটা নিশ্চিত। তাই মানসিক প্রস্তুতি একরকম হয়েই আছে তার।
কোথায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

প্রবণতা স্থির কোথায় ?

লিখেছেন সনজিত, ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৭


অথবা: তাহলে প্রবণতা স্থির কোথায় ? এটা কি চঞ্চল নাকি কোথাও বন্দী রাখা সম্ভব।
পৃথক: অবশ্যই বন্দী রাখা সম্ভব। দিনের আলোতে একক সূর্য্যকে ঘিরে সে রচনা করেছে তার সমস্ত জগৎ, সমস্ত ভাবনা,সমস্ত কামনার উৎস এবং সপেছে তার প্রবণতার সকল আর্তি; সেই তো বন্দী করতে পেরেছে। প্রবণতা সেখানেই পরাস্ত। এমনিভাবেই... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

ঘোষ.।.।.।

লিখেছেন সনজিত, ০৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৮

সত্যিই রাত খুব গভীর হয়েছে, ঘুমন্ত অচিনপুরে কোথাও কোনো দীপশিখা নেই। জোনাকিরা আলো জ্বেলে ঘুরে বেড়াচ্ছে পথে প্রান্তরে। চারিদিকে ঝি ঝি পোকার ডাকে মুখর নিথর নিস্তব্ধ প্রকৃতি। কল্পনা করে যতই রং মাখানো হোক না কেনো তার প্রকাশভঙ্গি কৃত্রিমই থেকে যায়। এই সৌন্দর্য যে হৃদয় স্পর্শ করার মতো, শিহরন জাগানোর মতো।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫০ বার পঠিত     like!

অজানা দিন অচেনা মন

লিখেছেন সনজিত, ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬

একটি মনস্তাত্ত্বিক গবেষণামূলক কথপোকথন

ওপারে কেন্ যাবেন, কার কাছি যাবেন, ওপারের মানুষের কুনো আত্মীয় তো গাঁয়ের বাইরে নাই।
হতি পারে বাবা দেখতিছো না কি সুন্দর জামা প্যান পরে আছে। দিদিমনির বাসাত যাতি পারে।
তাও হতি পারে, ঢাকাত থিকে পাশ করি আইছে, সাবদের সাথে ওঠাবসা থাকতি পারে, তেই নে।
হ্যাঁ হ্যাঁ উনার কাছেই যাবো। প্রয়োজনে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

তুমি নির্ভুল

লিখেছেন সনজিত, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০০


আমার এই দুঃখ বিলাসী মুখ,
দেখবে না বলেই চলে গেছে কেউ;
যেতে দিয়েছি জীবন ভর -
শুধু ফিরে আসে সেই সুখ-
যা দুঃখ নামে অতীতের ঢেউ।

আমার এই জীবন-
মাঝে মাঝে মনে হয় জ্বালিয়ে দেই;
মাঝে মাঝে মনে হয় অগ্নির মুখে বসে দেখি
ঘোর অন্ধকারে-
এই জন্মে আমার যত ভুল;

এই জন্মকে বার বার অস্বীকার করি আমি,
সুখ তুমি সুখে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

কতটা দামি

লিখেছেন সনজিত, ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২১


তুই অভ্যন্তরীণ পৃথিবী আমার,
একান্ত আমার নির্জলা সুখ,
তুই যে কতটা দামি? কেউ জানে না,
জানে আমার বুক।

তুই তো আমার গোপন সুনীল আকাশ -
তুই যে আমার একটি নারীমুখ,
তুই ছাড়া যে আমার মুখে কালি,চাঁদ হাসেনা ;
তুই হলে বিমুখ।

কেন এমন আমি তোকে ছাড়া-
মনে হয় দিকভ্রান্ত হাওয়া;
তুই যে আমার তৃষ্ণা গলায় কত টুকু চাওয়া?
কেউ জানে না... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

তবু ভালবাসি আমি

লিখেছেন সনজিত, ২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

আমি জানি,তোকে পাওয়া হবে না আমার,
হবে না জীবন বদলের কোন অনিন্দ্য আলোড়ন ;
আমি তো কেবল হৃদয় বাচাতে নিঃস্ব হতে পারি-
ভালবাসতে পারি প্রাণ আছে যতক্ষণ।

আর কি বলার বাকি!
উপহাস্য হতে পারে এ কবিতা,
হতে পারি কবি,
তবু, তুই তো জানিস -এই কবিতা,
চিরসত্য, আমাদের খানিক একটি ছবি।

ভালবাসি সত্য জেনেই ভালবাসি-
মন পাব না আমি-
তবু... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

বন্যলতা

লিখেছেন সনজিত, ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫২


বন্যলতার রক্তিম চোখে ছিল কি শুধু মিলনের আহবান নাকি সত্যিকারের লতানো গুল্মের মতো অস্তিত্বের অবলম্বন। জানি না, জানবার চেষ্টাও করিনি। শুধু জানি জোয়ারী মেঘে রুপবৈচিত্র‍্য আছে কিন্তু ঘনবর্ষন নেই। কোন এক গোধূলিতে চলনবিলের মধ্যে দিয়ে চলেছি কিছুক্ষণ, সে আর আমি। দৃষ্টির সীমানা যখন কাছে থেকে দূরে যেতে লাগলো আর কিছু... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

তোকে ভালবেসে

লিখেছেন সনজিত, ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৪

তোকে ভালবেসে অপরাধবোধ নেই আমার...
হয়তো আমি অপরাধী ;
দুঃখ সুখের বিরাট খেলায়,
তুই আমার প্রথম বাদী।

জেল দিবি কি জ্বালিয়ে দিবি-
ইচ্ছে হলে দিস ফাসি;
আশিক আমি, নিঃস্ব আমি ;
হৃদয় নিংড়ে ভালবাসি।

কষ্ট আমার দুঃখ আমার -
এই তো আমার জমিদারি,
একটা জীবন তোকে পেয়ে ভালবাসুক মহামারি।

তুই আমার
একাকাশে চাঁদনী রাতে সোনার তরি -
অপরাধবোধ নেই আমার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     like!

কবিতা এখন গল্প

লিখেছেন সনজিত, ০৯ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:০২

পুরোনো শহর। পুরোনো বাড়ী, রাস্তাঘাট- চারপাশ
সবকিছুই- তবু ফাগুনের জোয়ারী বাতাসে কি যেনো আমেজ,মুড়মুড়ে গাছের পাতার আর্তনাদে সচকিত হয় যেখানকার ব্যস্ততা, কোলাহল, বাঁকী সময় থাকে
আবেশিত নির্জনতা।
কয়েকটা দালান বাড়ীর সাথে সবুজ গাছের ছিল
নিবিড় বন্ধন, সেই শহরে ছিলো এক পুরনো বাড়ী
প্রকৃত রঙের উপস্থিতি ছিল টেলিস্কোপিক দর্শনের মতো
বিভিন্ন ফুলের আড়ম্বরে ছাদটা বেশ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

মাতৃনীড়

লিখেছেন সনজিত, ০৯ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০৮

ঝিঁ ঝিঁ পোকা ডাকে নিশীথ মাগে
দুরু দুরু হয় বুক
আলোর ভেলায় উঁকি দিয়ে যায়
চাঁদের বুড়ীর মুখ।
দুপুর গড়ায় তন্দ্রা সাজে
বিকেলের অপেক্ষায়
রবির অালো মুচকি হাসে
বেলা যে চলে যায়।
গাঁয়ের ছেলে গাঁয়ের মেয়ে
সাথী মোরা চিরকাল
সেদিনের হাসি, হাসি নাতো অামি
হাসিনি বহুকাল।
ঋতুর বদল জানি না অামি
গুনিয়া ধারাপাত
এতোটুকু জানি অামি ছাড়া হেতু
অাসিবে না বৈশাখ।
মায়ের কোলে গল্প শুনে
কেটেছে শিশুকাল
মায়ের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

তথাগতের সাথে কথোপকথন (৭) *

লিখেছেন সনজিত, ১৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

তথাগতকে বললাম, 'প্রিয় বুদ্ধ, আপনারা— যাঁরা প্রবর্তক,
যাঁরা ত্রিভুবনসম্রাট ও ত্রিকালদর্শী, যাঁরা লোকান্তর–কালান্তরস্পর্শী,
যাঁরা পতিতপাবন, প্রেরিতপুরুষ, অবতার
তাঁরা কি সকলেই মিথ্যুক ছিলেন?'
তথাগত বললেন, 'এ কথা বলছো কেন?'
বললাম, 'একজন বলেছেন, তিনি পাহাড়ে গেলে প্রভুর কথা শুনতে পান,
একজন বলেছেন, তিনি বিশ্বেশ্বর বিশ্বরূপ,
একজন বলেছেন, তিনি প্রভুর পুত্র,
একজন বলেছেন, তিনি আদি— প্রভুর ফ্রেন্ড, তাকে না সৃষ্টি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

তথাগতের সাথে কথোপকথন (৬) *

লিখেছেন সনজিত, ১১ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫০

তথাগতকে বললাম, 'অমিতাভ, বয়স তো ঢের হলো
এখনো সুন্দরী রমণী টানে
কারো বা মুখ—কারো বা হলুদাভ ত্বক—
কারো স্নিগ্ধ কোমল পা— কারো উজ্জ্বল হাসি—
কারো বর্তুল স্তন— কারো উন্নত পাছা—
কারো কদলীবৃক্ষ ঊরু— কারো লোহিতাভ ঠোঁট—
কারো বা শরীরের আপাদমস্তক প্রতি লোমকূপ।'
তথাগত বললেন, 'সমস্যা কী তাতে?'
বললাম, 'সুন্দরী স্ত্রী রেখে
এই যে বিবিধ নারীর প্রতি বিবিধ শিহরণ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪০৯০৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ