somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবণতা স্থির কোথায় ?

২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অথবা: তাহলে প্রবণতা স্থির কোথায় ? এটা কি চঞ্চল নাকি কোথাও বন্দী রাখা সম্ভব।
পৃথক: অবশ্যই বন্দী রাখা সম্ভব। দিনের আলোতে একক সূর্য্যকে ঘিরে সে রচনা করেছে তার সমস্ত জগৎ, সমস্ত ভাবনা,সমস্ত কামনার উৎস এবং সপেছে তার প্রবণতার সকল আর্তি; সেই তো বন্দী করতে পেরেছে। প্রবণতা সেখানেই পরাস্ত। এমনিভাবেই গড়ে উঠেছে মানব সভ্যতা, বিবাহ বন্ধন বা ভালোবাসাবাসি।
ধুম্রের কথায় -
এসো ভালোবাসি ভালোবাসা মোর
ভালোলাগে বলে সপিয়া আপনারে
রচি বাসর ঐ স্বপ্নীল নিলয়ে
তব যাচনার প্রেম স্পর্শে
জাগ্রত হতে চাই পুনঃপুনঃ ছন্দে
কামনার যতরূপ প্রকাশিয়া ভিন্নরূপ
ধার মাগি মহাকালে ক্ষণকালের তরে।
অথবা: ধুম্রের কথার সাথে তোমার চিন্তার কিছুটা অমিল আছে। আমার মনে হয় ধুম্রের চিন্তাকে তুমি কৌশলে পাশ কাটিয়ে গেছো।
পৃথক: কেমন করে ?
অথবা: যে দিনকে ভালোবাসে সে একক সূর্য্যকে সপে পায় চরম তৃপ্তি, পরম নিশ্চয়তা। পবিত্রতার প্রলেপে দিনে দিনে হয়ে উঠে সতী সাধ্বী। কিন্তু তুমি কি জানো কোন গভীর রাতে ঘুম ভাঙলে সেও কিন্তু তাকিয়ে থাকে আকাশের তাঁরার দিকে অথবা চাঁদনী রাতে জানালা খুলে অবগাহন করে জ্যোৎস্নার আলোতে, অবচেতন মনে কখনও কখনও হারিয়ে যায় দূরাকাশের তাঁরার কাছে। কখনও দূরেই থাকে, কখনও আঁচল তলে আবার কখনও বিছানায় সে আলো লুটোপুটি খায়। মনের সাধ বা কামের নাটকীয়তা অথবা আপন সৌন্দর্যের অহমিকা অথবা দূর্বলতা তাকে সহজেই নিয়ে আসে মর্ত্যের মায়ায়। প্রবণতা যেখানে আবার জয়ী হয়।
পৃথক: চমৎকার বলেছো। আমি এ সত্যটুকু জানতাম কিন্ত মানতাম না। আজ মানলাম। আজ বুঝেছি ধুম্র কেনো পুনঃ পুনঃ জাগ্রত হতে চেয়েছে, কেনো প্রতিনিয়ত বা অবিরত বলেনি। কেনো মহাকাল থেকে ভালোবাসার জন্য ক্ষণকাল ভিক্ষা করেছে তাও ধার চেয়েছে। কারণ ভালোবাসার সত্যটুকু ক্ষণস্থায়ী বাকী সব প্রবণতার হাতে জিম্মি।

সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫

ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২

আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪

আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×