ভালবাসার মিছিল নিয়ে রাস্তা ধরে গেলে, তোর এখন আর ভাল লাগে না….
দেখা করতে ভাল লাগে না,
আমার কথা শুধুই প্যাঁচাল, কথায় কথায় ভাল লাগে না।
কি করি রে হৃদয় হারা বদ্ধ উন্মাদ তোর হৃদয়ে,
এখন আমার ঠাঁই মিলে না;
ভালবেসে এখন আমার ভালবাসা ভাল লাগে না।
তুই বলেছিস," কি শুরু করলে তুমি" --
কেননা; আমি আজও শেষ করিনি...
তোর যে কবেই শেষ হয়েছে আমি কেন তা ভাবিনি;
নতুন শুরুর দায় নিয়েছিস..
বুঝেছি দায় ছেড়ে তুই ভাল আছিস।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




