যে চোখে চোখ ফেলে মিটে যেত চোখের নেশা..
নিভে যেত মনের আগুন;
যে চোখের চাহনিতে প্রেমের ভাষা নামাত ফাগুন....
আজকে কেন বর্ষা নামে মানে না আর কোন বারণ?
কেন আজ এত হাজার জনের মাঝে চোখ মেলে না মনের মতন,
যদিও চোখ গলে যায় মন গলে না আজকে এখন।
তবে কি চোখের সাথে মন খেয়েছে? একি কান্ড এখন বুঝি!
এখন আর ষোল আনায় পাইনা খুঁজে কানাকড়ি।
দেখি আজ অন্যরকম রোগে আমি এক ভিক্ষারী...
তুমি বেশ চালাক ছিলে নৌকা নিয়ে দিলে পাড়ি..
এক জীবন;
আমি আজ হামাগুড়ি দেই ভালবেসে হারামজাদী।
চোখ আর মন দুটোই গেছে দেবদাসের আজ পাকা দাঁড়ি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



