হৃদয় পোড়া গন্ধ নিতে
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদিন তোমাকে কবিতার বাগান বাড়িতে নিয়ে যাব-
যেখানে ফুল বলে কিছু নেই;
না বলা কথাগুলো স্বপ্ন কলি হয়ে
বুকের ভিতর অস্ফুট রয়ে গেছে।
তুমি চোখে দেখলে বুঝবে
এক অরণ্যের ভিতর -
এক বসন্ত হাহাকার;
যেখানে বসন্ত কেবল তোমার জন্য থমকে আছে।
তুমি চাইলেই পাতাগুলো সবুজ অঙ্গ হয়ে যাবে -
তুমি কথা বললেই পুলকে কত কথার জন্ম হবে,
জানি সেসব সম্ভাবনাময়।
হয়ত একদিন অপেক্ষায় থেকে থেকে।
জিহ্বা টা শুকিয়ে যাবে,
তারপর আগুন পেলে-
কি দেখাব আর !
হৃদয় পোড়া গন্ধ নিতে -
এসো না কবিতার।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন