বিজয় বাঙালির একমাত্র যুবক
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি- গুগোলের
দেখতে দেখতে বিজয়ের,
বয়স বেড়ে যাচ্ছে -
যে বিজয়ের মৃত্যু নেই,
তার আবার বয়স কি !
তবু বিজয় বড় ভার,
বুকে নিয়ে যেতে হয়
কাঁধে নিয়ে যেতে হয়;
নতশিরে নত নয়।
আজকাল, বিজয়ের-
স্বপ্ন ঘোলা চোখে পলাতক-
বদ হাওয়ার মত ঘুরে ওলিগলি;
মাথার কাছে মাথা নত,
কথার কাছে বুলি -
মনে হয় বিজয়,
ফ্রেমে বাঁধা অন্ধকারের ছবি।
তবু,এই বিজয় তমশার বুক-
ভেদ করে ফোটা রক্তকমল সূর্য,
বাঙালির প্রথম সকাল;
ন্যায়ের একলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গমাইলে -
লাল সবুজে থাকতে এসেছি অনাদিকাল।
"বিজয়"
বিশ্বমানচিত্রে প্রবেশে পদ্মা-
মেঘনা -যমুনার বুকে প্রবাহিত রক্ত স্রোত;
সাত সমুদ্র সাঁতরাতে,
এই "বিজয়" সাঁতার চোখ -
"বিজয়" বাঙালির মৃত্যুঞ্জয়ী-
জনতার একমাত্র যুবক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।
সারসংক্ষেপ
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,...
...বাকিটুকু পড়ুনমালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন