"আজ সকালে টংগী কলেজ গেট থেকে অফিসের উদ্দেশে বাসে উঠি। কিছু ক্ষন পর মহিলা সিট থেকে এসে আমার পাশে একটি কলেজ পড়ুয়া মেয়ে বসে। মেয়েটি ঠিক মত বসল। কয়েক বার আমার দিক আড় চোখে তাকালো। মেয়েটি দেখতে অনেক সুন্দরী । তাই আমি তার দিক এক বারের বেশি তাকালাম না, কারন মাইন্ড করতে পারে। আমি বাহিরের দিকে তাকিয়ে আছি।একটু পরে মেয়েটি বলল,
মেয়েঃ ভাইয়া আমি কি আপনার সাথে কথা বলতে পারি?
আমিঃ জ্বী , বলুন
মেয়েঃ আপনার নাম কি?
আমিঃ আনোয়ার
আপনি কি করেন, কোথায় থাকেন? ভাইবোন কয়জন, হোম ডিস্ট্রিক কোথায় ইত্যাদি প্রশ্ন করলেন।
সব প্রশ্নের উত্তর দিলাম। আমি শুধু তার নাম ও কোথায় থাকে তা প্রশ্ন করলাম। কিন্তু একটু ভয় ভয় লাগলো। এমন ঘটনা জীবনে এই প্রথম । মেয়েটি নিজে থেকে তার কথা বলল।
সে টংগী সফি উদ্দীন সরকার একডেমি তে এইচ এস সি ২য় বর্সের ছাত্রী। তার বাস টংগী দত্ত পাড়া।
হঠাৎ বাসের হেলপার বলে উঠল বাসন সড়ক , বাসন সড়ক। আমার অফিস গাজীপুর বাসন সড়ক। তাই মন না চাইলেও বাদ্য হয়ে নামতে হল। মনে হল ১ মিনিট বাসে বসে ছিলাম। আসলে ৪০ মিনিট মেয়েটির পাশে বসে ছিলাম। বিজ্ঞানী আইনস্টাইনের কথার সাথে একমত হয়ে বলতে হয় , যখন কোন সুন্দরী মেয়ের সাথে ১ ঘিন্টা বসে থাকি মনে হয় ৫ মিনিট বসে ছিলাম, আর আগুনের পাশে ৫ মিনিট বসে থাকলে মনে হয় ১ ঘন্টা বসে ছিলাম , এটাই হল আপেক্ষিক তত্ব।
মেয়ে কে বিদায় বলে নেমে পড়লাম। নেমে দেখলাম মেয়েটি অনেক ক্ষন আমার দিক তাকিয়ে আছে। মনে হয় তার আরো কিছু বলার ছিল। নেমে অনেক ক্ষন ভাবলাম , মেয়েটি কে পূর্বে কোথাও দেখেছি কি না।
না মনে পড়লো না।
ক্ষনিকের পরিচয় হয় কিন্তু তার রেস থেকে যায় অনেক ক্ষন। ...।।
...।। সবাইকে শুভ সকাল...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



