"দেশ ও ধর্ম আমার। ধর্ম যার যার , দেশ সবার।
ধর্ম ও দেশের জন্য আমরা সবাই একত্র হয়ে রুখে দাড়াই।
মা, মাটি, ভাষা মাটি ও জন্মভূমির জন্য বাঙালী অনেক বার হাতিরার হাতে নিয়েছে। জীবন দিয়ে বিশ্বের দরবারে রেখে গেছে একটি লাল-সবুজের পতাকা। আমরা সেই জাতি যারা ভাষার জন্য শহীদ হয়েছি। পৃথিবীর অনেক দেশের ভাষা ও ঐতিহ্য হারিয়ে গেছে বিন দেশের শাষনের ফলে। আমরা এক মাত্র জাতি যারা ২০০ বছর পরাধীন থাকার পরও ঐতিহ্য হারাইনি ।
তাই আমাদের দেশের প্রতি ভালভাসা অফুরন্ত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
বর্তমানে আমাদের দেশে যা চলছে তা এক ধরনের ব্যাবসা।
দেশে দুই ধরনের ব্যাবসায়ী বেশি দেখা যচ্ছে। ১। ধরম ব্যাবসায়ী, ২। মুক্তি যুদ্ধ ব্যাবসায়ী।
তারা কথায় কথায় ধর্ম শেষ হয়ে যাচ্ছে, দেশ বিক্রী করা হচ্ছে। স্বাধীনতা থাকবে না ইত্যাদি।
আরে ছগলের দল ১৪০০ বছর ধরে যে ধর্ম টিকে আছে ও ২০০ বছর পরাধীন থাকার পরও যে ধর্ম টিকে আছে, তা কিয়ামত পর্যন্ত থাকবে। এত সহজ ধর্ম শেষ হয়ে যাবে।
৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে তা বিক্রী করা বা জঙ্গী করা এত সহজ না ।
আমাদের দেশের মানুষ বেশি আবেগী। কেউ কিছু বললে তা যাচাই না ।
আমরা কত বড় বেকুবের দেশে আছি চাদে দেলুয়ার হোসেন সাঈদী কে দেখা যায়।
তাই আসুন আমরা নিজে বুজার চেষ্টা করি। যার তার কথায় কান না দেই। নিজেরা হানা হানি , মারামারি থেকে দূরত্ব বজায় রাখি।
সাম্প্রতিক কিছু ঘটনায় ১০০-১৫০ জন মানুষ নিহত হয়েছে। এখানে কোন রাজনীতিবীত কয়জন মারা গেছে?? যারা নাটের গুরু তারা কয় জন মারা গেছে???
তারা কেউ মারা যায় নি। মারা গেছে সাধারন মানুষ। নিহতদের পরিবারদের কথা চিন্তা করেন??? তাদের কি অবস্থা । এমনও হতে পারে যে নিহত হয়েছে সেই পরিবারের এক মাত্র আয় রোজগারের লোক ছিল। সেই পরিবারের এখন কি অবস্থা কেউ খবর নেয়????
এখন হয়তো দেশের অবস্থা কিছুটা খারাপ , হউতো কিছু দিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু ঐ সমস্থ পরিবারের কি হবে???
রাজনীতিবীদরা এখন ফুটবলার। আমরা তাদের ফুটবল হতে চাই না।
আসুন আমরা সবাই সজাগ থাকি। তাদের কাছ থেকে দূরে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



