somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে পড়ে গেল ১

১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটি ২০০২ সালের, আমার জীবনের একটা সত্য ঘটনা। এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে এ ঘটনা ঘটেছিল। সংগত কারণেই ;) বন্ধুর নাম উল্লেখ না করেই ঘটনাটি বলছি।

কম্পিউটারে ভাইরাসের আক্রমনের কারণে তার কম্পিউটারে অনেক প্রোগ্রাম কাজ করছিলো না, সে তখন দেশের বাইরে – প্রবাসী হওয়ার ১ বছরও পেরোয়নি। কম্পিউটারে সাধারণ কাজ কর্ম নিশ্চয় সে রপ্ত করেছিল আর হ্যাঁ, সে তখন উইন্ডোজ এক্সপি ব্যবহার করতো। আমার সাথে যোগাযোগ হতো এমএসএন মেসেঞ্জারে।:)

এরকম একদিন এমএসএন এ কথা বলতে গিয়ে বার দুয়েক ডিসকানেক্ট হওয়ার পর সে আমাকে বললো তার ভাইরাস জনিত এ দূর্গতির কথা :-/, আমি হেল্প করতে পারবো কিনা জিজ্ঞেস করলো, না করতে পারলাম না। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আর সাইবার ক্যাফেতে পয়সা খরচ করে অল্প স্পীড এর ইন্টারনেটে কাজ সারি। এরকম পরিস্খিতিতে কিভাবে হেল্প করবো বুঝে উঠার আগেই সে আমাকে তার ডেস্কটপ শেয়ার করে ফেলল। আমি তো অবাক :-* , কারণ এই জিনিস আমি আগে দেখিনি, ডেস্কটপে গোটা দশেক উইন্ডো খোলা দেখে আমি তাকে চ্যাট উইন্ডোতে লিখে বললাম কিছু প্রোগ্রাম বন্ধ করতে, সে ১/২ টি বন্ধ করলো, আমি কিন্তু দেখতে পাচ্ছি ডেস্কটপ উইন্ডোতে সে কি করছে না করছে, এর মধ্যে তার আরেক দোস্ত তাকে এমএসএন এ হাই দিলো, সে বলল পরে কথা বলবে, সব কিন্তু আমি দেখছি, সে তারপর টাইপ করল যে বন্ধ করেছে, আমি তো দেখলাম মাত্র ২ টি অ্যাপ্লিকেশন বন্ধ করা হয়েছে।

আমি তাকে চ্যাটে বললাম যে, তোমার ডেস্কটপে যাও আমি দেখি আর কি কি আইকন আছে। তখন সে আমার লেখাটি পড়ে কিছুক্ষন মাউস বিভিন্ন আইকনের উপর নিলো, একবার স্টার্ট মেনু থেকে ঘুরে এলো, তারপর আবারও নিচে টাস্কবারে মিনিমাইজ হয়ে থাকা সব প্রোগ্রামগুলোতে মাউস নিয়ে দেখলো, তারপর আমার সাথে চ্যাট এর উইন্ডোতে খুলে টাইপ করতে বসলো, আমার কম্পিউটারে আসার আগেই আমি দেখলাম, সে কি টাইপ করলো, দেখে যে অনুভূতি হলো, তা ভাষায় প্রকাশ করার মতো না।

সে লিখেছিলো “Desktop ta kothai khujey pacchina” !!!

৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×