somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বাংলাদেশের প্রেমে পরেছি

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট থেকে ঢাকাতেই বড় হওয়া,
শৈশবটা পুরোটাই ঢাকাতে,
আব্বু পাকিস্থানে পড়াশুনার জন্য গিয়েছিলেন,
যুদ্ধের সময় দেশে ফিরলেন,যুদ্ধ করলেন,
তারপর থেকে ঢাকাতেই,
যদিও গ্রামের বাড়ি ছিলো শরীয়তপুর,
আব্বু যেতেন মাঝে মাঝে আমি যখন ছোট ছিলাম, কিন্তু আমার যাওয়া হয়নি।
তারপর আস্তে আস্তে বড় হলাম। মানে অতোটাও বড়ো না,সবেমাত্র চতুর্থ শ্রেণী।
তখনি আব্বু মারা গেলেন অসুস্থতায় ভুগে।
তারপর থেকে আর ঢাকার বাইরে যাওয়া হয়নি। মাঝে মাঝে গ্রামে যেতাম।
হুম একবার চাচার শ্বশুরবাড়ি কুমিল্লাতে গিয়েছিলাম। তাও সকালে গিয়ে বিকেলে ফিরতে হয়েছিল।
এইবছর জানুয়ারির দিকে নোয়াখালী গিয়েছি আমার এক বন্ধুর নানা বাড়িতে।
এই প্রথম আমার ঢাকার বাইরে কোথাও যাওয়া।
ওইখানের নতুন নতুন লোকজন। নতুন নতুন জায়গা।
সব কিছুই আমার কাছে নতুন ছিলো। সদ্য জন্ম নেওয়া একটি বাচ্চা যেমন চোখ খুলে সব কিছু বিস্ময় এর চোখে দেখতে থাকে,তেমনি আমিও দেখছিলাম।
বাংলাদেশ বলতে শুধু ঢাকা কেই চিনতাম আর নিন্দা করতাম।
ভাবতাম ঢাকার মতই সারাদেশে এমন জ্যাম,এমন দালানকোঠা,এমন শব্দ।
কিন্তু নাহ বাংলাদেশ টা যে কতোটা সুন্দর এইটা নোয়াখালী না গেলে বুঝতাম না।
তারপর থেকেই মাথাটা নষ্ট হয়ে গেলো। আগে প্লান ছিলো। জীবনে যতদিন বেচে থাকব পুরো দুনিয়াটা ঘুরে ঘুরে নতুন নতুন মানুষ,নতুন নতুন সংস্কৃতি দেখবো।
কিন্তু এখন প্লান হলো আগে নিজের দেশটা পুরো ঘুরবো তারপর বাকি দুনিয়া।
তাই হয়তোবা পরবর্তী ৫ বছরের প্লানটা সেরেই ফেললাম।
সামনের মাসে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। ওইখানে একজন এর সাথে দেখা করবো,আর ওর সাথেই জতুটুক সম্ভব ঘুরব।
ওখান থেকে এসে কিছুদিন এর মধ্যেই যাবো সিলেট।
তারপর যাবো বান্দরবান এবং রাঙ্গামাটি।
তারপর আমেরিকা (যদিও ইচ্ছা নেই তবুও জেতে হবে)
আমেরিকা থেকে আসতে আসতে হয়তোবা ৪/৫ বছর লেগে যাবে,তারপর আবার শুরু হবে ''বাংলাদেশ ভ্রমন'',
তারপর?? তারপর চলতেই থাকবে............
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×