চোখের সামনে কাল পর্দা
ওদিকটা দেখার অধিকার নেই
দেখেছিলাম একটিবার,শেষবার
একটি আকাশ,একটি নদী,একটি মানুষ
এখন অস্পষ্ট,ঝাপসা আবহ মাত্র।
আত্মদৃষ্টি এখন আমার সাদা ছড়ি
আমার চলার সাথী
দুধের সাধ ঘোলে মেটানোর কেন্দ্রবিন্দু।
অনুভবের শক্তি বোধ করি
আমার চেয়ে ভাল কেউ বোঝে নি।
পর্দাটা উঠে গেলে যে নাটক মঞ্চস্থ হবে
তার অংশীদার হবার বড় সাধ জাগে
বড় সাধ জাগে.....
আর একটিবার দেখার.....
আত্মদৃষ্টিতে নয়,বাস্তব দৃষ্টিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

