ব্লগার বন্ধুরা,আপনারা অনেকেই হয়তো জানেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র আশরাফুল ইমাম শাকিল(২৩) গত ২০ আগস্ট ভোর ৫ টায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।হ্যাঁ,শাকিল আমার বন্ধু।আমাদের বন্ধু শাকিল এর স্মরণে আগামীকাল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সন্ধানী কেন্দ্রীয় পরিষদ’ এবং ‘নিরাপদ সড়ক চাই’ এর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে।আপনাদের যাদের পক্ষে সম্ভব,উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
আজ আমি,আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি,কদিন আগে আমরা পুরো দেশবাসী হারিয়েছি মেধাবী দুটি প্রাণ-তারেক মাসুদ এবং মিশুক মুনীর কে।আমরা যদি আজও না জাগি,আর কবে জাগব!আর কত রক্ত,কত প্রাণ লাগবে আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য!!প্রতিদিন কেউ না কেউ সড়ক দূর্ঘটনায় নিহত হচ্ছেন,আহত হচ্ছেন।অথচ আমাদের কোন বিকার নেই।আমরা খুব সহজে ভুলে যাই।কিন্তু যার হারায়,সেই বুঝে এই ব্যথা কত তীব্র!
আমাদের মাননীয়(?) মন্ত্রীদের কেউ তো মরে না।তারা কেমনে বুঝবেন এই কষ্ট!আমি খুব মনে প্রাণে চাইছি ওদের কেউ মরুক।সত্যি আমি চাইছি।এটা যদি অভিশাপ দেয়া হয়,তবে আমি অভিশাপ দিলাম।
শাকিলকে আমরা ফিরে পাব না জানি।কিন্তু আরও কিছু অনাকাঙ্খিত মৃত্যু হয়তো রোধ করতে পারব।প্রয়োজন সবার জেগে ওঠা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

