কাঁচ ঘেরা দেয়ালের ওপারে বর্ষণ দেখে মনে হলো
আমার মানব জন্ম সার্থক।
কোনো এক সুনয়নার চোখে নিজেকে আবিস্কার করার পর যেমন হয়
হাতড়ে বেড়াই কলসি কালো জল।
জল জল জল, দীঘির কালো জল,
মনে হলো ডুব দেই ওই দীঘল কাল জলে।
থাকি এমন গহীন অরণ্যে যেখানে আলো নেই,
তাই কর্কশ আমার এই চোখ দিয়ে যখন তোমাকে দেখি
আমার মনের জলে জেগে ওঠে কবিতার চর,
আত্মহত্যার আগে হয়তো আমি শেষবারের মত
মানুষ হয়ে জন্মাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

