[এই পোষ্টটি আসলে তীরন্দাজের 'সাদিক: কষ্ঠিপাথরে ভাবাবেগীয় দৃষ্টিপাত' পোষ্টের অনুগামী]
সামহোয়ারইনব্লগ নামের এই জায়গাটা আমার প্রিয়, কারন, এখানে কিছু প্রিয় মানুষ, সদাচারী মানুষ,কিছু শক্তিমান মানুষ বাস করেন। এই মানুষগুলো দেশ আর মুক্তিযুদ্ধের ব্যাপারে আপোষহীন। তারা যেভাবে সত্যকে আলাদা করেন মিথ্যার ঘোলা জল থেকে যুক্তি দিয়ে, আবর্জনা চিনিয়ে দেন, প্রতিবাদী হন সবার আগে- তা দেখে আমি আপ্লুত হই, তাদের লেখা পড়ে আমি পুলকিত হই, পেন্নাম জানাই। এই মানুষগুলির মুক্তিযুদ্ধ নিয়ে আবেগ, চেতনা আর উপলব্ধি আমাদের আপোষহীনতাকে আরো শানিত করে। মনে হ্য়, আমিও যদি তাদের মত লিখতে পারতাম, বলতে পারতাম, রুখে দাড়াতে পারতাম!
কিন্তু এই আমি হটাত্ কিছুটা দ্বিধান্বিত হয়ে যাই যখন সাম্প্রতিক 'মুক্তিযুদ্ধ ও রাজাকার সংক্রান্ত কিছু আলোচনা'য় আমার এই প্রিয় মানুষগুলি নিজেদের নিয়েই অগোছালো হয়ে উঠেন, নিজেদেরকেই চিনতে পারেন না। হাসান মোরশেদ, আরিফ জেবতিক, সাদিক- এদের সবাই আমার সেই প্রিয় মানুষ।
'সাদিককে কখনোই রাজাকার জাতীয় আখ্যা দেয়া যেতে পারে না'- আমি আবার দ্বিধান্বিত হই, যখন তীরন্দাজকে এই দাবী জানাতে হ্য়। আমার দ্বিধা তীরন্দাজের দাবি সঠিক কি সঠিক নয় তা নিয়ে নয়,আমার দ্বিধা এই দাবি কেন উঠবে তা নিয়ে। সাদিকের সাথে আমাদের অনেকেরই অনেক বিষয়ে মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমি বিশ্বাস করি, দেশ আর মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা, তার ব্যাপকতা, অনিবার্যতা আর পবিত্রতা নিয়ে তার সাথে কোনো মতপার্থক্য থাকতে পারেনা। সাদিক একজন দেশপ্রমিক এবং ভালো মানুষ। আমার দ্বিধা এজন্য যে, এই পরিস্থিতির উদ্ভব কোনো রাজাকার বা বাচ্চা রাজাকারের কারনে নয়, আমাদেরই মতপার্থক্যের কারনে।
তাই আমি হাসান মোরশেদের কষ্টটা ঠিক বুঝে উঠতে পারিনা, চোরের 'উনুচ' শব্দের মানেও আমার বোধগম্য হয় না। হাসান মোরশেদ হয়তো সাদিকের কাছে এরকম কিছু আশা করেন নি, আমিও সাদিকের 'ইন্ট্রোস্পেকশন৷ একটা সাক্ষাত্কার আবার ঠিক সাক্ষাত্কারও না'- এই পোষ্টটা নোংড়ামি হয়েছে বলে মনে করি, সাদিকের হয়তো মহান মুক্তিযুদ্ধে শহীদদের বীভত্স ছবি ব্যবহার করে মনোযোগ আকর্ষণ করাকে ভাল বলে মনে হয়নি, কিন্তু তাই বলে কেউ যদি সাদিককে রাজাকার বলে উঠে, হাসান মোরশেদ, জেবতিক আরিফ- আপনারা কি তা মেনে নেবেন?
আমার প্রিয় মানুষেরা কষ্ট পেয়েছেন, রাগ ইমন সাদিককে স্নেহ দেখিয়ে তুলে ধরেছেন সাদিকের ভুল শব্দ বাছাইয়ের কথা, হোসেইন রম্য করেছেন, অরুপ দা শুভকামনার মোড়কে সাদিকের শুভবুদ্ধি কামনা করেছেন।
আমি বরং সাদিকের সাহস ও সততাকে শ্রদ্ধা করি, বিতর্ক উঠবে জেনেও তিনি তার মত প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

