somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যাটিন ফুটবলের অপমৃত্যু

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মামা , জার্মানি তো আবার বিশ্বযুদ্ধ শুরু করছে , প্রথমে পর্তুগালরে আক্রমন করছিল , ব্রাজিলরে তো আজকে কোপাইয়া দিসে ৭ টা , ২ হালি হলে মামা কি যে মজা লাগতো । আমার আর্জেন্টাইন সাপোর্টার বন্ধু ফোন করে ব্রাজিল সাপোর্টার বন্ধুরে ম্যাচ শেষে বলল । আমি কিছু বলি না , কিইবা বলার আছে । ব্রাজিল হারছে, এটা হার না , এটা এমন কিছু যেটার বাংলা এখনো আবিষ্কৃত হয় নাই । ৭-১ ? আসলে আমি এতটাই বাকরুদ্ধ কালকের খেলা দেখে , যে আমি খেলা দেখলাম না স্বপ্ন দেখলাম বুঝলাম না । যারা খেলা কাল দেখেছে তারা ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন ।সাত মিনিটে চার গোল , সেমি ফাইনালে সবচেয়ে বেশি গোল , রোনালদোর রেকর্ড ভঙ্গ করলেন ক্লোসা , ২০০০ তম গোল জার্মানির , ৬৯ সেকেন্ডে ক্রুসের জোড়া গোল , স্বাগতিক দেশ হিসাবে সবচেয়ে বেশি গোল হজম , ব্রাজিলের সবচেয়ে জঘন্য হার , এতোগুলো কথাতেও আসলে এই ম্যাচকে প্রকাশ করা সম্ভব না ।যুগোস্লাভিয়া জায়ারে কে ৩০ মিনিটে দিয়েছিল ৫ গোল সেই ১৯৭৪ সালে , আর জার্মানি দিল ২৯ মিনিটে । কত কিছুরে ভাই , মনে হয় পুরা একটা বই লিখা যাবে এই ম্যাচ নিয়া । ১৯৯৪ সালে বুলগেরিয়া কোয়ার্টার ফাইনালে , ১৯৯৮ এ ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে এ হারের পর ২০০২ থেকে আর সেমি ফাইনালের নিচে হারেনি জার্মানি । কাল ম্যাচের পর নতুন করেই ভাবতে হচ্ছে ব্রাজিল কে নিয়ে , এত বড় হার যে ব্রাজিলের ফুটবলের জন্য অশনি সংকেত । আর জার্মানির কথা নাই বললাম । মুলার তো দেখি মুলার নামের সার্থকতা রাখতেছে । জার্মানি যে ভালো করবে এটা ন্যূনতম ফুটবল জ্ঞান যার আছে সেও বুঝত , একটাই কথা বায়ার্ন মিউনিখের এবারের পারফর্মেন্স । রবেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত জোরে দৌড় কি কারণে দিতে পেড়েছিল তা কালকে বুঝা গেল । ভাই , বল পায়ে পেলেই জার্মান প্লেয়াররা যে গতিতে ব্রাজিলের ডিফেন্সে যাচ্ছিল তা বুঝতেই ব্রাজিল আর দুইটা গোল খেয়ে গেল । আসলে গতকাল জার্মান লিগের মহত্ব বুঝলাম । জার্মান দলের অন্তত ৬ জন খেলোয়াড় হল বায়ার্ন মিউনিখের - সওাইনস্তাইগার , লাম , নুইয়ার , মুলার , হামেলস , ক্রজ । আসলে আর্জেন্টিনাই হোক আর ব্রাজিলই হোক ওদের খেলোয়াড়রা অধিকাংশই ইউরোপে খেলে , চার বছর পর পর যখন এরা একত্র হয় তখন এদের কম্বিনেশনই হয় না , তাই তারকা খেলোয়াড়েরা থাকেন নিষ্প্রভ , ৩৬৫ দিন ইউরোপে যাদের সাথে প্র্যাকটিস করেন , তাদের বিরুদ্ধে খেলতে হয় বিশ্বকাপে , আর একসাথে খেলার কারণে দুর্বলতা বেশ ভালো করেই জানে ইউরোপিয়ানরা । যেবার বার্সেলোনা দল হিসাবে খুব ভালো করল , স্পেন জিতল বিশ্বকাপ কারণ স্পেন দলের প্রায় আট জন খেলে বার্সেলোনায় , আর এবার বায়ার্ন দেখাল তাদের জাদু । মনে আছে বিপিএলের পর আমরা এশিয়া কাপের ফাইনালে উঠলাম , যদিও বিপিএল প্রকৃতপক্ষে ভারতীয় পুজিতে করা ছিল । পরে কি হল , ম্যাচ ফিক্সিং , পাওনা পরিশোধ না হওয়া আরো হাবিজাবি , আশরাফুল বাদ , পুরা হযবরল । ভারতের ক্রিকেটের ক্রিকেট বিশ্বে একচ্ছত্র আধিপত্যের পিছনে কিন্তু আইপিএলের অবদান অনেক । এত টাকার লোভে খেলতে এসে ইংল্যান্ড , অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা যা হারায় আইপিএলে তা হল তাদের কৌশল আর গোপনীয়তা । পেলে কিন্তু দীর্ঘ দিন , ১৯৭৪ সাল পর্যন্ত সান্তোসেই খেলেছেন , আর নেইমারের ইউরোপে যাওয়ার ব্যাপারে তার যে আগ্রহ খুব কম ছিল এটা সবার জানা ।ম্যরাডোনাও আর্জেন্টাইন লীগে ব্যাপক একটা সময় কাটিয়েছেন । তাই লাতিনদের এবার ইউরোপিয়ান লীগ আর দেশীয় লীগ নিয়ে ভাবার সময় হয়েছে ।
স্কলারির মত কোচ এত বড় লজ্জার অংশ হবেন চিন্তা করি নাই :((
জোয়াকিম লো , আপনাকে ফুটবল কোচ হতে কে বলছে , হলিউডে যান । কাপড় , জুতা , চুলের স্টাইল , টম ক্রুজের কিছু লাগে নাকি ?
ব্রাজিলের বানান তো brazil আর জার্মানি র তো germany , কিন্তু মনে হচ্ছে এভাবে লিখলে ভালো হয় zermany । তাতে লাভ কি ? তাহলে braz+zer পুর্ন হয় । if u know wht I mean।
সবশেষে আর্জেন্টাইন সাপোর্টার ভাইয়েরা , আপনারা তো বলিভিয়ার সাথে ৬-১ হারছিলেন , ভুলে গেছেন? পারলে জিতে আসেন ফাইনাল যাতে ল্যাটিন ফুটবলের মান সম্মান একটু থাকে ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×