মিয়ানমারে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছেই । নারী, শিশু, বৃদ্ধসহ নির্বিচারে মুসলিম নিধন চলছে মিয়ানমারে। জাতিগত দাঙ্গা থেকে প্রাণে বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মিয়ানমারের হাজার হাজার মুসলিম রোহিঙ্গা সংকটের সম্মুখীন। দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্যাপ্রবণ এলাকায় আশ্রয় নেওয়া এসব মানুষ আসন্ন বর্ষা মৌসুমে মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বলে জাতিসংঘ সতর্কবাণী উচ্চারণ করেছে। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কর্মসূচির সমন্বয়ক জন গিং গতকাল শুক্রবার বলেছেন, উদ্বাস্তু মানুষ এখন আরেকটি ট্র্যাজেডির মুখোমুখি। গত ১ সপ্তাহ ধরে চলা চলমান সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ৪০ জন মানুষ নিহত ও প্রায় ১২ হাজার মানুষ গৃহহীন হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা কয়েক গুণ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে প্রশাসন। গত বছর রাখাইন বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই থেকে অন্তত সোয়া লাখ রোহিঙ্গা ও অন্য গোষ্ঠীর মুসলিম সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করতে সর্বশক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট থান শোয়ে। জাতীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, যারা রাজনৈতিক ফায়দা তোলা ও ধর্মীয় মৌলবাদ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।