বরাবর
বার্তা সম্পাদক
দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
জনাব,
আপনার পত্রিকায় নি¤œলিখিত প্রতিবাদলিপিটি প্রকাশের অনুরোধ করছি।
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ
গতকাল (৪.৪.২০১৩ ইং) দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘সমঝোতার চেষ্টা চলছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে উল্লেখ করা হয়, ওলামা-মাশায়েখদের একটি দল আজ (গতকাল) সন্ধ্যা সাড়ে ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলবে। প্রতিবেদনে বলা হয়, লংমার্চের বিষয়ে সমঝোতা করতে না পারলেও যাতে উপস্থিতি কম হয় সেজন্যেই সরকারের পক্ষ থেকে কওমী মাদরাসাকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। ওলামা-মাশায়েখদলের নেতৃত্বদানকারী হিসেবে জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের নাম উল্লেখ করা হয়।
আমি যতটুকু জানিÑ নাস্তিক-মুরতাদ ব্লগারদের শাস্তির দাবিতে আহূত লংমার্চে উপস্থিতি কমিয়ে আনার সাথে এ সাক্ষাতের কোনো সম্পর্ক নেই। বরং নাস্তিক-মুরতাদদের শাস্তি, বন্ধ করে দেওয়া কওমী মাদরাসাগুলো খুলে দেওয়া, গ্রেফতারকৃত কওমী আলেম-ওলামা ও ছাত্রদের মুক্তির দাবিসহ কওমী মাদরাসা কেন্দ্রিক আরো কয়েকটি দাবি নিয়েই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত এবং লংমার্চ-কর্মসূচিতে ফাটল ধরাবারই অপচেষ্টা মাত্র। দেশের সর্বস্তরের হক্কানী ওলামা-মাশায়েখ, বিশেষত কওমী মাদরাসাকেন্দ্রিক প্রায় সকলেই এ লংমার্চের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমি ব্যক্তিগতভাবেও এ লংমার্চের কর্মসূচির প্রতি আমার সমর্থন ব্যক্ত করছি। এবং আল্লাহ তায়ালার কাছে এর সফলতাও কামনা করছি।
বিনীত
তারিখ: ০৪.০৪.২০১৩ ইং
(মাওলানা মাহমুদুল হাসান)
প্রিন্সিপাল, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা
০১৯১২০৮৭৬৭৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





