আমার সাড়ে তিন বছরের ভাগ্নের সবকিছুই স্বাভাবিক শুধু তেমন কথা বলে না। সব কিছুই শুনতে পারে বলেই মনে হয়, ডাক দিলে রেসপন্স করে, টুক টাক কথা যেমন দাদা, মা এমন দুই একটা কথা বলে, হৈ চৈ, চিৎকার চেচামেচি সবকিছুই স্বাভাবিক ভাবেই করে, খুবই চঞ্চল। কিন্তু আর কোন শব্দ বা কথা উচ্চারন করে না বা করতে পারেনা। এমনিতে চিৎকার, চেচামেচি, খেলাধুলা, হাসি কান্না, রাগ সব কিছুই স্বাভাবিক।
মহাখালীতে সম্ভবত “সায়েক” নামের একটা সেন্টারে নেয়া হয়েছিলো। ডাক্তার ডাক দিলে সে সড়া দেয়, কিন্তু তবুও হেয়ারিং টেষ্ট দিয়েছেন। বুঝলাম না।
কেউ কি একটা ভালো স্কুল বা ডাক্তারের তথ্য দিবেন যেখানে আমার এই ফুলের মতো ভাগ্নেটার মুখে কথা ফুটাবো আর ওর মুখে শুনবো মিষ্টি করে “মাচ্চু” ডাক।
বিঃ দ্রঃ আমি ওর একইসাথে মামা আবার চাচা। ওর বাবা আমার মামাতো ভাই। আর ওর মা আমার মামাতো বোন (মানে আর এক মামার মেয়ে)। তাই আমি ওকে ডাকি “মাচ্চু” বলে (মামা + চাচ্চু)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

