somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রান্সের রামাযান

২৮ শে জুন, ২০১৬ ভোর ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায়ই জিজ্ঞাসিত হই, ফ্রান্সে কি নামাজ পড়া যায়? মসজিদ আছে কি, মুসলিম নারীরা পর্দা করতে পরেন, রোজা কি রাখা যায় ইত্যাদি।

আসলে প্রশ্নগুলো অযৌক্তিক নয়। কারণ, ফ্রান্সের ইসলাম এবং মুসলিম বিষয়ে বিশ্ব-সাহিত্য কিংবা গণমাধ্যম সর্বদা একটু বেশি হলুদ রাঙ দিয়েছে। সাদাকে আকাশি বলা তো দূরে থাক, উল্টো কালো বলে রটিয়েছে। যুগ যুগ ধরে। ফ্রান্সকে ইসলাম এবং মুসলিমদের জন্য ইউরোপের ইসরাইলের রূপ দেয়া হয়েছে। যেমন বহির্বিশ্বে প্রায়ই বলা হয়ে থাকে, ফ্রান্সে হিজাব নিষিদ্ধ। অথচ, এটি সম্পূর্ণ অসত্য। হ্যাঁ, নিকাব নিষিদ্ধ ছিল, যদিও এখন অনেকেই পরেন। শিথিলতা বুঝাই যায়।

এই শিথিলতা হবেই বা না কেন, আইন তো নাগরিকদের জন্য। যেখানে মুসলমানদের সংখ্যা অফিসিয়াললি দশ শতাংশের অধিক (যদিও পনের শতাংশের বেশি বলে ধারণা), সেখানে মুসলমানদের মূল্যবোধকে মূল্যায়ন করাই মানবতা।

ইউরোপের মধ্যে ফ্রান্সের মুসলমানরাই সর্বোচ্চ সুবিধাভোগী এবং প্রভাব বিস্তারকারী। রামাযান দিয়ে যদি উদাহরণ দেয়া যায়। এখানে রাত সাড়ে তিনটা থেকে পরদিন বিকাল দশটা পর্যন্ত প্রায় সাড়ে আঠারো ঘন্টা রোজা। সাড়ে এগারোটায় ইশার নামাজ শুরু হয়ে তারাবিহ শেষ করতে করতে রাত প্রায় একটা বাজে। আবার তিনটায় তাহাজ্জুদের জামাত। দীর্ঘ রোজা রেখে শত শত মানুষ তারাবিহ এবং তাহাজ্জুদে মসজিদে হাজির!

রাত আটটায় নিদ্রা-যাওয়া দেশটির এ মাসের রাত্রি একটু ব্যতিক্রম তথা নির্ঘুম- যা প্রশাসন পর্যন্ত নাড়া দিয়ে যায়। দিনের বেলায় রেস্টুরেন্ট, কফি শপ, সুপার মার্কেটগুলোতে কেমন যেন খা খা করে। বিশেষত প্যারিসের পরিবেশ অনেকটাই বদলে যায়। যেন সবাই মুসলিম। দেশটাও মুসলিম।

রামাজানের আরেকটু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে গত দু বছর থেকে। ফ্রান্সে বিশাল আকারে বাৎসরিক দুটো ‘বিশেষ মূল্যছাড় (soldes)” থাকে, যার জন্য মানুষ অনেক আগে থেকে বাজেট রেডি করে মুখিয়ে থাকে। তখন মার্কেটগুলোর অবস্থা থাকে, বাংলাদেশের ঈদের বাজারের মত উপচে পড়া ভিড়। কিন্তু, দুবছর ধরে ছাড়টা রমজানে পড়ে যাওয়াতে মার্কেটগুলোর অবস্থা কোরবানির ঈদের দিনে মাছবাজারের মতো।

রমজানে ফ্রান্সে বেড়াতে এলে আরো কিছু বিষয় আপনাকে চমকে দেবে। যেমন- বাসে ট্রেনে কুরআনুল কারিম তিলাওয়াত। বাসের জন্য অপেক্ষা করছে, কিংবা ট্রেনে বসে আছে কেউ, দেখবেন- ব্যাগ থেকে কুরআন বের করে ডুবে গেছে। নামাজের সময় হয়েছে, আপনি ট্রেনে। দু-চারটা মোবাইল থেকে ‘আল্লাহু আকবার’ আওয়াজ আপনাকে ফ্রান্সে মুসলিমদের অবস্থান মনে করিয়ে দেবেই। এভাবেই দিন দিন এগিয়ে চলছে দীন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ ভোর ৬:০৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×