somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হু_জু_রে_র_হু_জ_রা 08

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- হুজুর, আপনার ঘরেও ফাযাইলে আমল! ইন্না লিল্লাহ!
-কী ব্যাপার? এমনভাবে বলছো, যেন নিষিদ্ধ কোনো লেখকের নিষিদ্ধ বই রেখে দিয়েছি।

-এটা তো মুসলিমদের জন্য নিষিদ্ধই। যে বইয়ের ভূমিকা-ই শিরক দিয়ে হয়েছে, সেটা কীভাবে ইসলামি বই হয়? তিনি নাকি তার মুরুব্বিকে রাজি এবং খুশি করার জন্য এই বই লিখেছেন।
-সত্য করে বলো তো, তুমি কি কখনো বইটি পড়েছো, নাকি ঐ অনলাইন শায়খ?

-জী না, পড়িনি। তিনি কি এরকম কিছু লিখেননি তাহলে?
- হ্যাঁ লিখেছেন। তিনি বলেছেন, “এতবড় বুযুর্গের সন্তুষ্টি আমার পরকালের নাজাতের উসিলা হবে মনে করে আমি উক্ত কাজে সচেষ্ট হই”।

-এই তো। আপনিই বলুন, আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করা কি শিরক নয়?
-তোমাকে অনেকবার বলেছি, “অনলাইন শায়খদের থেকে শুনেই সিদ্ধান্তে না পৌঁছতে”। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন শিরক হলে, রাসূলুল্লাহ (ﷺ) কেমনে বললেন- “জন্মদাতার সন্তুষ্টিতে পরওয়ারদিগারের সন্তুষ্টি আর জন্মদাতার অসন্তুষ্টিতে পরওয়ারদিগারের অসন্তষ্টি” (তিরমিযি)।

-মানলাম, পিতা-মাতার সন্তুষ্টি চাওয়া যায়। কিন্তু মাওলানা ইলিয়াস তো তার জন্মদাতা নন।
- আচ্ছা তাহলে শিরক কনসেপ্টে একটু নেমেছ। এবার শুনো তিনি তার চাচা মাওলানা ইলিয়াস (রহঃ)’র সন্তুষ্টি পেতে চেয়েছেন। কারণ, রাসূলুল্লাহ (ﷺ) পিতার অবর্তমানে চাচাকে অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন।

-উফ, কী করব? তাদের কথা শুনলে মনে হয়, তারাই সঠিক আর আপনাদের কথা শুনলে মনে হয়, এরা সব মিথ্যা বলছেন।
-কিছু করতে হবে না, একটু মাথা খাটাও। একবার চিন্তা করো, ফাযাইলে আমলের যে রচয়িতার উপরে শিরক কথা বলা হচ্ছে, লোকটি কে।
☆ শুনো বৎস! শাইখুল হাদিস যাকারিয়া (রহঃ) উনবিংশ শতাব্দীর বিখ্যাত একজন হাদিস বিশারদ। আরবি এবং উর্দু ভাষায় প্রায় শতাধিক গ্রন্থ রচনা করেছেন এই মনীষী। বুখারি থেকে আরম্ভ করে হাদিসের বিশুদ্ধ ছয়টি কিতাব তথা “সিহাহ সিত্তা”র প্রায় সবক’টির ব্যাখ্যাগ্রন্থ তিনি রচনা করেছেন। বুখারিরও পূর্বের মুয়াত্তা ইমাম মালিকের আঠারো খন্ডে ব্যাখ্যাগ্রন্থ রচনা করেছেন তাও আরবি ভাষায়। সৌদির তৎকালীন বাদশাহ ফাইসাল তাঁকে বিশেষ সম্মাননা দিয়ে সৌদির জাতীয়তা দিয়েছিলেন।

শাইখুল হাদিস যাকারিয়া রহঃ মদিনাতে ইন্তিকাল করেন এবং রাসূলুল্লাহ (ﷺ)’র পাশেই জান্নাতুল বাকিতে তাঁকে দাফন করা হয়। একবার চিন্তা করো, একজন মুশরিক কি রাসূলুল্লাহ (ﷺ)’র পাশে কবর পেতে পারবে।
#হু_জু_রে_র_হু_জ_রা
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×