somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল!! :|

১৭ ই মে, ২০১২ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

**এই গল্পের ঘটনা এবং প্রতিটি চরিত্র কাল্পনিক...

ছোট ভাই এসে বলল, "ভাইয়া! কালকে হরতাল!" সে তো খুশিতে আত্মহারা!!

আমি তার খুশির কারণটা ধরতে পারলাম না। হরতাল মানেই আমার কাছে সারাদিন ঘরে বসে থাকা। বন্ধুবান্ধবদের সাথে দেখা নাই। এই 'বিশেষ' দিনে আমার একটাই কাজ...সারাদিন ঘুমানো।

হরতালের 'বিশেষ' দিনে রীতিমত আমি সকাল ১২ টায় উঠবো প্ল্যান করে ঘুম দিয়েছিলাম। সকাল ৯ টার দিকে টুকু'র ফোন আসলো... ফোন ধরলাম...

"দোস্ত! আজকে হরতাল এ যামু! তুই রেডি থাক! আমি আসতেছি।" এতটুকু বলেই সে ফোন রেখে দিল।

আমার ইচ্ছা করছিলো তাকে ফোনে দুই-তিনটা 'সুন্দর' শব্দ বলে দিতে। কিন্তু সুযোগ পেলাম না!

টুকু আমার বেস্ট ফ্রেন্ড... তার কথা না রেখে পারা যায় না। তার মধ্যে পাগলা কিছু স্বভাব আছে(আশা করি পাঠকরা এটা ধরতে পেরেছেন)। তা না হলে ভালো মানুষ হরতাল করতে যায়?? সে নিজে তো হরতাল করতে যাবেই, আমাকেও নিয়ে যাবে। আমি এই সাত সকালে(!!) কাপড় পড়ে হরতাল করতে রওয়ানা হলাম।

ঘর থেকে বের হয়ে একটু সামনে যেয়ে দেখি টুকু দাড়িয়ে আছে। আমাকে দেখে বলল, "দোস্ত, দেরি করে ফেললি। আমাকে বলছে ১০ টার মধ্যে উপস্থিত থাকতে। এখন ১০ টা ২০ বাজে।"

আমি টুকু কে কিছু বলব, তার আগেই সে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল। টুকু বলল, "তাড়াতাড়ি চল।"

(৩০ মিনিট পর...)

আমরা এখন হরতাল করছি। টুকু খুব ভালভাবেই ডায়লগ গুলার সাথে মানিয়ে নিয়েছে। আমি পারছি না। শুধু হাত পা ছুড়ে লাফালাফি করছি। কিছুক্ষণ আগে আমাদের গ্রুপ থেকে ২ জনকে পুলিশ মারতে মারতে নিয়ে গেছে। আমরাও এদের ইট পাটকেল ছুড়েছি। উৎসুক কিছু জনতা আমাদের দিকে তাকিয়ে আছে। আমার ব্যাপারটায় খুব মজা লাগছে, তেমন কিন্তু না। কিন্তু টুকুর উৎসাহের সীমা নেই! তাকে এখন দেখে মনে হচ্ছে এ দুনিয়ায় তার চেয়ে সুখী আর কেও নেই।

লক্ষ করে দেখলাম, আমাদের গ্রুপে আমরাই সবচেয়ে কম বয়সী। সদ্য কলেজে উঠা স্টুডেন্টদের আমি কখনো হরতাল করতে দেখিনি। হয়তোবা আমরাই প্রথম!

আমাদের গ্রুপের কয়েকজন এবার পুলিশদের সাথে কি নিয়ে যেন তর্কে চলে গেল। হাতাহাতি, মারামারি শুরু হয়ে গেল। পুলিশের গ্রুপটা লাঠিচার্জ করতে লাগলো... আমরা একবারও পুলিশের গ্রুপের তেমন কাছে যাইনি... কিন্তু টুকু কি বুঝে যেন এগিয়ে গেলো। আমি বললাম,
"দোস্ত, গ্যাঞ্জাম টা কিন্তু বাড়ছে। চল ফিরে যাই।"
"অই! তোর কি মাথা খারাপ? শেষ পর্যন্ত থাকলে ২০০ টাকা পামু! এই সুযোগ আর পাবি?"

টুকুর সাথে তর্ক করে লাভ নেই। সে সহজে মানার পাত্র না। তাই কথা না বাড়িয়ে তার পিছন পিছন হাঁটতে থাকলাম।

হঠাৎ একটা বিকট শব্দ শুনলাম। গুলির শব্দ। পুলিশের গুলি নিশ্চয়ই। অবশ্য বাংলাদেশের পুলিশদের পিস্তলে গুলি থাকে কি না তা নিয়ে আমার বরাবরই সন্দেহ। তাই গুলির শব্দ হলেও তেমন গুরুত্ব দিলাম না।

আরও একটা শব্দ। এবার কাছ থেকে। আচমকা টুকু আমার হাত ধরে টান দিল... আমি বললাম, "অ্যাই... কিরে??"

(২ বছর পর...)

টুকুর কবর যিয়ারত করে ফিরছি। চোখে পানি এসে পড়লো... তার কথা খুব মনে পরে। আমার সেই বন্ধু জীবনের মায়া ত্যাগ করে অচেনার দিকে পাড়ি দিয়েছে। প্রাণের চেয়ে প্রিয় সেই বন্ধুটা এখন কেবলই এক অচেনা অস্তিত্ব...

সেই দিনটি থেকে হরতালকে আমি ঘৃণা করি। ঘৃণা করি সেই মানুষদের, যারা এ সব ঘৃণ্য কাজ করে। যে হরতাল আমার প্রিয় বন্ধুর প্রাণ কেড়ে নিলো, ঘৃণা করি তাকে...

...>> আমার ফেসবুক একাউন্ট
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১২ বিকাল ৩:০২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×